হোম > বিশ্ব

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় ৯ শিশুসহ নিহত ১০

আতিকুর রহমান নগরী

ছবি : সংগৃহীত

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একটি বাড়িতে হামলা চালিয়েছে পাকিস্তান। এতে অন্তত ৯টি শিশু ও একজন নারী নিহত হয়েছেন।

গতকাল সোমবার মধ্যরাতে প্রদেশের গুরবুজ জেলায় এই প্রাণঘাতী হামলা চালানো হয়। খবর আলজাজিরার।

তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনী স্থানীয় বাসিন্দা কাজী মীরের ছেলে ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা হামলা চালিয়েছে। এতে ৯টি শিশু এবং একজন নারী নিহত হয়েছেন। তাদের বাড়িটি ধ্বংস হয়ে গেছে।

এছাড়া উত্তর-পূর্ব কুনার এবং পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে পৃথক বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন মুজাহিদ।

ইরান-যুক্তরাষ্ট্রকে ফের আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার

ইসরাইলের পানি শোধনাগার অচল, বাড়ছে দীর্ঘমেয়াদি সংকটের শঙ্কা

ইন্দোনেশিয়া অগ্নিকাণ্ডে ৬ শিশুসহ ১১ জনের মৃত্যু

১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ করল অস্ট্রিয়া

মালয়েশিয়ায় ধোঁয়াশাজনিত জরুরি অবস্থা প্রত্যাহার

‘মার্কিন অর্থনীতির হারানো দশক আসন্ন’

নেপালে উদ্ধার অভিযান নজিরবিহীন চ্যালেঞ্জের সম্মুখীন

কঙ্গোতে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু

নেপালে বন্যায় মৃতদের স্মরণে জাতীয় শোক পালিত