হোম > বিশ্ব

বায়ুদূষণে প্রতিবছর অকালে মারা যায় ৪৫ লাখ মানুষ

বিশ্ব আবহাওয়া সংস্থার প্রতিবেদন

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) সতর্ক করে বলেছে, বায়ুদূষণ ও জলবায়ু পরিবর্তন একটি ‘দুষ্ট চক্রের’ মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে। যা হুমকির মুখে ফেলেছে বিশ্বব্যাপী স্বাস্থ্য, অর্থনীতি এবং বাস্তুতন্ত্রকে। শুক্রবার এ বিষয়ে সতর্ক করে বিবৃতি দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। খবর বার্তা সংস্থা আনাদোলুর

আগামী ৭ সেপ্টেম্বর ‘ক্লিন এয়ার ফর ব্লু স্কাই’ দিবসকে সামনে রেখে এ সতর্ক বার্তা দিয়েছে ডব্লিউএমও।

জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও বায়ু গণমান বজায় রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন বিশ্ব আবহাওয়া সংস্থার উপ-মসাসচিব কো ব্যারেট।

ব্যারেট বলেন, ‘জলবায়ু পরিবর্তন এবং বায়ুর গুণমান বিচ্ছিন্নভাবে মোকাবেলা করা যাবে না। আমাদের পৃথিবী, জনসাধারণ ও আমাদের অর্থনীতির স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে মোকাবেলা করতে হবে।’

সতর্কতায় বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানি পোড়ানোসহ যেসব মানবসৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে।

বায়ুদূষণ স্বাস্থ্যের ক্ষতি করার পাশাপাশি বৈশ্বিক উষ্ণায়ন বাড়াচ্ছে, ‘দুষ্টচক্র’ তৈরি করছে।

জাতিসংঘের এই সংস্থার হিসেব মতে, পরিবেশগত বায়ু দূষণের কারণে বিশ্ব প্রতিবছর ৪৫ লাখের বেশি মানুষের অকাল মৃত্যু হচ্ছে।

ব্যারেট বলেন, ‘জলবায়ুর প্রভাব এবং বায়ুদূষণ কোনো জাতীয় সীমানা মানে না, যেমন তীব্র তাপ ও খরার ফলে দাবানল দেখা দেয়। এ বিষয়ে বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং সহযোগিতা প্রয়োজন।’

আরএ

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প