হোম > বিশ্ব

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা, তুলা অঞ্চলে অগ্নিকাণ্ড

আতিকুর রহমান নগরী

রাশিয়ার রাজধানী মস্কোকে লক্ষ্য করে ইউক্রেন রাতভর ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। এসব হামলায় মস্কোর দক্ষিণে অবস্থিত তুলা অঞ্চলের একটি শিল্প এলাকায় আগুন লেগেছে বলে বুধবার আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে জানান, রাজধানীর দিকে আসা অন্তত তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ যেখানে পড়েছে সেখানে জরুরি সেবা সংস্থাগুলো পাঠানো হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এদিকে হামলার প্রেক্ষাপটে মস্কোকে সেবা দেওয়া চারটি প্রধান বিমানবন্দরের মধ্যে দুটি সাময়িকভাবে তাদের কার্যক্রম সীমিত করেছে বলে জানিয়েছে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাতভর দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোট ১৭২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে প্রায় অর্ধেক ড্রোন ভূপাতিত হয়েছে ইউক্রেন সীমান্তবর্তী অঞ্চলে।

তুলা অঞ্চলের গভর্নর দিমিত্রি মিলিয়ায়েভ টেলিগ্রামে জানান, ভূপাতিত একটি ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষ একটি শিল্প স্থাপনায় পড়ে আগুন ধরে যায়। তবে তিনি ওই শিল্প প্রতিষ্ঠানের ধরন বা ক্ষয়ক্ষতির বিস্তারিত জানাননি। তিনি আরও বলেন, তুলা অঞ্চলের আকাশে মোট ১২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার ভেতরে দূরপাল্লার ড্রোন হামলা জোরদার করেছে। কিয়েভের দাবি, এসব হামলার লক্ষ্য হচ্ছে রাশিয়ার সামরিক, জ্বালানি ও সরবরাহ অবকাঠামো, যাতে মস্কোর যুদ্ধ সক্ষমতা ব্যাহত করা যায়। ইউক্রেনের মতে, এটি দেশটির ওপর রাশিয়ার অব্যাহত হামলার জবাব।

সূত্র: রয়টার্স

এসআর

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স