হোম > বিশ্ব

পেনশন সুরক্ষার দাবিতে মাদ্রিদে হাজারো মানুষের বিক্ষোভ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

স্পেনের রাষ্ট্রীয় পেনশন ব্যবস্থা সুরক্ষিত রাখা, মূল্যস্ফীতির সঙ্গে পেনশনের সমন্বয় এবং নারী-পুরুষের পেনশন বৈষম্য দূর করার দাবিতে রাজধানী মাদ্রিদে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। খবর আনাদোলুর।

শনিবারের এ বিক্ষোভে আয়োজকদের হিসাবে প্রায় ৫০ হাজার মানুষ অংশ নেন। তবে সরকারের হিসাবে, বিক্ষোভকারীর সংখ্যা ছিল ২৫ হাজার।

এল পাইস পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পেনশন ব্যবস্থা রক্ষার দাবিতে স্লোগান দেন। তাদের স্লোগানের মধ্যে ছিল, ‘পেনশন বিক্রির জন্য নয়, পেনশন রক্ষা করতে হবে’, ‘বিধবা ও বিপত্নীকদের কণ্ঠরোধ করা যাবে না’ এবং ‘তারাই এখানে আছেন, যারা আপনাদের পেনশনের জন্য লড়ছেন’।

আগামী মাসে অনুষ্ঠেয় আগাম নির্বাচনে কোন দল জয়ী হবে, তার ওপর দেশটির রাষ্ট্রীয় পেনশন ব্যবস্থার ভবিষ্যৎ নির্ভর করতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন বিক্ষোভকারীরা।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ অভিযোগ করেছেন, ডানপন্থি পিপলস পার্টি (পিপি) ক্ষমতায় এলে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন বাড়ানোর ব্যবস্থা দুর্বল করতে পারে।

দেশটিতে পেনশন বাবদ মাসিক ব্যয় এ বছর রেকর্ড প্রায় ১ হাজার ৬২০ কোটি ডলারে পৌঁছেছে। জনসংখ্যার বার্ধক্য, জন্মহার কমে যাওয়া এবং মজুরি বৃদ্ধির স্থবিরতাসহ বিভিন্ন কারণে পেনশন ব্যবস্থার ওপর চাপ বাড়ছে।

এদিকে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও বিদ্যালয়ের দুরবস্থাসহ বিভিন্ন ইস্যুতে সাম্প্রতিক সময়ে ইতালি, ফ্রান্স ও বেলজিয়ামসহ ইউরোপের বিভিন্ন দেশেও বিক্ষোভ হয়েছে। এসব আন্দোলনে সামাজিক নিরাপত্তা ও নাগরিক সেবার মান নিয়ে মানুষের উদ্বেগ উঠে এসেছে।

নির্বাচনের আগে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব

দ্বিতীয় দফার ভোটের আগে ব্রাজিলে লুলা-বলসোনারোর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

বৃত্তি পেতে গরুর গোশত খাওয়ার প্রশ্নে দাঁড়ায় দলিত ছাত্র, বুলিংয়ের পর...

চুক্তি না হলে রোববারই ইরানে হামলা হতে পারে: ট্রাম্প

নেতানিয়াহুকে ঠেকাতে হাজার হাজার মাইল পাড়ি দিচ্ছেন ইসরাইলিরা

ইথিওপিয়ায় দুই সম্প্রদায়ের সংঘর্ষ, প্রাণ বাঁচাতে কেনিয়ায় পালালেন ১৪ হাজার মানুষ

সিইসি জ্ঞানেশকে সরাতে রাজপথে নামছে ইন্ডিয়া জোট, ‘জনতার অভিশংসন’ ঘোষণা

নেতানিয়াহুর বড় অভিযানের ঘোষণার পর হেবরনে বাস্তুচ্যুত ১৫০০ ফিলিস্তিনি

মক্কা-মদিনায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, হামলার দাবি অস্বীকার হুথিদের

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক আদালত: প্রসিকিউটর