হোম > বিশ্ব

গাজা সিটিতে রাতভর ইসরাইলি হামলা, ১৯ ফিলিস্তিনি নিহত

আতিকুর রহমান নগরী

ছবি: এসবিএস

গাজা সিটি দখলে বিরতিহীনভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। গত রাতভর গাজা সিটির বিভিন্ন স্কুল, তাঁবু ও বাড়িতে হামলা চালিয়েছে দখলদাররা। গুঁড়িয়ে দেওয়া হয়েছে একটি বহুতল আবাসিক ভবন। এরআগে শনিবার গাজাজুড়ে হামলায় একদিনে প্রাণ হারিয়েছেন আরো ৬৭ ফিলিস্তিনি। খবর আল জাজিরার।

গাজা সিটির পশ্চিমে একটি স্কুলে বোমা হামলায় আটজন নিহত হয়েছেন। বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছিল স্কুলটি।

গাজা সিটির শেখ রাদওয়ান মহল্লায় একটি তাঁবু এবং একটি বাড়িতে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে চার শিশুসহ কমপক্ষে নয়জন নিহত হয়েছেন।

এছাড়া, গাজা সিটির রেমাল মহল্লায় বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে ইসরাইলি বাহিনীর হামলায় নিহত হয়েছে আরো দুই শিশু।

এদিকে বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে ক্রমাগত নির্দেশনা দিয়ে যাচ্ছে তেলআবিব। যদিও পর্যাপ্ত সময় না দিয়েই ফেলা হচ্ছে বোমা। বিমান হামলার পাশাপাশি চলছে পদাতিক বাহিনীর স্থল অভিযান। দেইর আল বালাহ, খান ইউনিসসহ গাজার অন্যান্য এলাকায়ও সমান তালে চলছে আগ্রাসন।

ইসরাইলি সেনাবাহিনী গাজা শহরের আরেকটি বহুতল ভবনে আবাসিক বোমা হামলা চালিয়েছে। তাল আল-হাওয়া পাড়ায় জাতিসংঘের সংস্থার ভবনের বিপরীতে অবস্থিত ১৫ তলা বিশিষ্ট একটি ভবনে হামলা চালায় ইসরাইল। হামলার আগে ভবনের বাসিন্দাদের পালিয়ে যেতে বলে দলখদাররা।

আরএ

চলতি বছরে চীন সফর করেছেন বিশ্বের ২৬ নেতা

লেবাননের ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ নিহত ৬

দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চলবে: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী

আটকের পর ফ্রান্সের বন্দরে পৌঁছেছে রাশিয়া-সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকার

যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা সহায়তা ‘অপরিহার্য’: জেলেনস্কি

এল নিনোর প্রত্যাবর্তন আসন্ন, বিশ্বকে সতর্কবার্তা জাতিসংঘের

‘গরু পশু নয়, মা হিসেবে পূজনীয়’: যোগী আদিত্যনাথ

ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো, কোষের ‘অদৃশ্য চাদর’ সরাবে স্মার্ট ড্রাগ

লেবাননে যুদ্ধজনিত ক্ষতি পৌঁছাতে পারে ২৫ বিলিয়ন ডলারে

ভারতের বান্দায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন, তাপমাত্রা ৪৮ ডিগ্রি ছুঁইছুঁই