হোম > বিশ্ব

চীনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৯

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

চীনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরো ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

জুলাই মাসে টাইফুন মায়সাকের প্রভাবে দক্ষিণ চীনের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রবল বৃষ্টি ও ভয়াবহ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় গুয়াংসি অঞ্চল। সে সময় সেখানে ৩৯ জনের মৃত্যুর খবর জানিয়েছিল রাষ্ট্রীয় গণমাধ্যম।

তবে শুক্রবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, দুর্যোগে মোট ১৫৯ জন নিহত এবং ১০ জন নিখোঁজ হয়েছেন।

বন্যার ছয় সপ্তাহ পর নতুন করে মৃতের সংখ্যা প্রকাশের কারণ সম্পর্কে সিসিটিভি কোনো ব্যাখ্যা দেয়নি।

সিসিটিভি জানায়, গুয়াংসির নাননিং ও গুইগাং শহরে টাইফুন মায়সাকের পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্গঠন নিয়ে অনুষ্ঠিত পৃথক বৈঠকে পাওয়া তথ্য অনুযায়ী, দুই শহরে দুর্যোগে ১৬ লাখ ৫০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বর্তমানে দুই এলাকাই দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্গঠনের পর্যায়ে পুরোপুরি প্রবেশ করেছে বলেও জানানো হয়েছে।

সূত্র: বাসস

আরএ

মার্কিন নিষেধাজ্ঞা মোকাবিলায় ইরানকে প্রস্তুতি নেয়ার আহ্বান

কিমের সঙ্গে বৈঠক চান ট্রাম্প, উত্তর কোরিয়া বলছে ‘এখনই নয়’

উত্তপ্ত ভারতের রাজনীতি, আহত শিক্ষার্থীকে নিয়ে থানায় রাহুলের অবস্থান

আয়-ব্যয়ের ভারসাম্যে যুক্তরাষ্ট্রের আকর্ষণীয় ১০ শহর

এল নিনোর প্রভাব: পানামা খালে জাহাজ চলাচল কমানোর ঘোষণা

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া সামরিক মহড়া মাঝপথে বন্ধ হলো কেন

যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় নতুন কৌশলে ইরান

ভাবমূর্তি পুনরুদ্ধারে ইসলাম বিদ্বেষকে হাতিয়ার করছে ইসরাইল

মুক্তি পেলে সেনাপ্রধানের সঙ্গে বিরোধে জড়াবেন না ইমরান খান