হোম > বিশ্ব

ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা থাকলে ইসলামাবাদে যেতে প্রস্তুত ভ্যান্স

আমার দেশ অনলাইন

ইরানের সঙ্গে আলোচনা করতে পাকিস্তানে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা তৈরি হলে তাদের সঙ্গে যোগ দিতে প্রস্তুত রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না বলে জানিয়েছে তারা ।

ওয়াশিংটন থেকে আলজাজিরার প্রতিনিধি অ্যালেন ফিশার বলেন, ওয়াশিংটন ডিসিতে এমন কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, ইসলামাবাদে আলোচনা হওয়ার সুযোগ করে দিতে জেডি ভ্যান্সকে মূলত একপাশে সরিয়ে রাখা হয়েছে। তবে তার মতে, বিষয়টা ঠিক তেমন নয়।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানিদের বক্তব্য শুনতে চায় এবং যদি সেখানে গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য ও চুক্তির দিকে অগ্রসর হওয়ার মতো অগ্রগতি হয়, তাহলে চুক্তিটি চূড়ান্ত করতে জেডি ভ্যান্স ও মার্কো রুবিওকে ইসলামাবাদে ডেকে পাঠানো হবে।

স্পষ্টতই ইসলামাবাদে আলোচনার মতো গুরুত্বপূর্ণ কিছু ইস্যু রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সিদের বিষয়েও আলোচনা করতে আগ্রহী যুক্তরাষ্ট্র।

এছাড়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম এবং হরমুজ প্রণালিসহ আরো কিছু অমিমাংসিত বিষয় রয়ে গেছে।

সূত্র: আলজাজিরা

আরএ

অবিস্ফোরিত ‘বাংকার বিধ্বংসী’ বোমা নিষ্ক্রিয় করল ইরান

ইসরাইলের গণহত্যায় নিরব থাকায় মোদি সরকারকে তুলোধুনো করল কংগ্রেস

গুপ্তচর সন্দেহে ইরানে ২৪০ জনকে আটক করেছে আইআরজিসি

মধ্যপ্রাচ্য পুনর্গঠনে মার্কিন কোম্পানিকে কাজ দিতে ট্রাম্পের দৌড়-ঝাঁপ

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ইরানের চাবাহার বন্দরের অংশীদারত্ব ছাড়ছে ভারত, নেপথ্যে কী

যুদ্ধে ক্ষেপণাস্ত্র সক্ষমতার বড় অংশই ব্যবহৃত হয়নি: ইরান

গাজা যুদ্ধ শুরুর পর প্রথম নির্বাচনে ভোট দিচ্ছেন ফিলিস্তিনিরা

চীনের একটি তেল শোধনাগারের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ

ইরানে ফের হামলা চালাতে যুক্তরাষ্ট্রের অনুমতির অপেক্ষায় ইসরাইল