হোম > বিশ্ব

ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে এনেছে স্পেন

আমার দেশ অনলাইন

তেল আভিভ থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে তার পরিবর্তে একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে স্পেন।

রয়টার্সের তথ্য অনুযায়ী, বুধবার স্প্যানিশ সরকারের সরকারি গেজেটে এই সিদ্ধান্ত প্রকাশিত হয়েছে।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার অন্যতম কড়া সমালোচক স্পেন, যা কি না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও ক্ষুব্ধ করেছে।

ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের যৌথ ঘাঁটি মোরন এবং রোটা ব্যবহারের অনুমতি দেয়নি স্পেন।

এতে ক্ষুব্ধ হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনকে “বিরক্তিকর” বলে অভিহিত করেছেন এবং দেশটির ওপর পূর্ণ বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন।

স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এর জবাবে বলেছেন, আপনি একটি অবৈধ কাজের জবাব আরেকটি অবৈধ কাজ দিয়ে দিতে পারেন না, কারণ সেখান থেকেই মানবতার বড় ট্র্যাজেডিগুলোর শুরু হয়।

গাজা যুদ্ধেও স্পেন ইসরাইলের কঠোর সমালোচকদের একজন ছিল। একইসাথে ইউরোপীয় দেশগুলোর মধ্যে এই দেশটিই একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম প্রধান সমর্থক। সূত্র: বিবিসি

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল

ভারতে গোয়ালঘরে স্কুল দেখতে গিয়ে হামলার শিকার ককরোচ পার্টি

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

হামলায় সহায়তা না করলে ভয় পাওয়ার কারণ নেই: তেহরান

হরমুজের নিরাপত্তাকে নতুন রূপ দিতে পারে ইরান-পাকিস্তান সংলাপ

জাপানের প্রধানমন্ত্রী ‘ওয়ার্ক ফ্রম হোম’ পছন্দ করেন কেন