হোম > বিশ্ব

চুক্তিতে পৌঁছানোর সুযোগ কাজে লাগাতে যুক্তরাষ্ট্র ও ইরানকে মিশরের আহ্বান

আমার দেশ অনলাইন

যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছানোর সকল সুযোগ কাজে লাগাতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি আহ্বান জানিয়েছে মিশর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

ইরানের বিরুদ্ধে নির্ধারিত সামরিক হামলা বাতিল করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার প্রশংসা করা হয় বিবৃতিতে।

মন্ত্রণালয় বলছে, মিশর আশা করে যে, ‘বিভিন্ন অমীমাংসিত বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে এবং যুদ্ধ শেষ করে আঞ্চলিক স্থিতিশীলতার একটি নতুন অধ্যায় শুরু করার জন্য অনুকূল পরিবেশ তৈরিতে এই সুযোগ কাজে লাগানো হবে’।

এতে আরো বলা হয়, মিশর আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে উত্তেজনা প্রশমনের জন্য তার অক্লান্ত, আন্তরিক ও নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখবে।

সূত্র: আল জাজিরা

আরএ

বিপর্যয়কর ইরান যুদ্ধের খেসারত দিচ্ছে জনগণ, ট্রাম্পকে দুষলেন ডেমোক্র্যাটরা

সিইসির বিরুদ্ধে চাপ অব্যাহত রাখলে মোদি সরকারের পতন নিশ্চিত: রাহুল গান্ধী

সাবেক মুসলিম সেনা কর্মকর্তাকে প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডের সিদ্ধান্ত, আমেরিকায় বিতর্ক

‘লিটল ইতালি’ মানচিত্রে না রাখায় নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি ট্রাম্পের

রাশিয়ার জ্বালানি সরবরাহ বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে: পুতিন

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক স্থাপনা নিয়ে আলোচনার খবর ‘সত্য নয়’: চীন

পুতিনের সঙ্গে সফল আলোচনা, যুক্তরাষ্ট্রে ডিজেল পাঠাবে রাশিয়া: ট্রাম্প

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘জাতীয় অপমান’ ও ‘ভয়াবহ ব্যর্থতা’: মার্কিন সিনেটর

পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

যন্তর মন্তরের বিক্ষোভ ঠেকাতে রেল যোগাযোগ বাতিল করল মোদি সরকার