হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের সামরিক ছত্রছায়ায় নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়: ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বাহরাইনে অনুষ্ঠিত আঞ্চলিক নিরাপত্তা সংলাপকে প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এই সংলাপের সমালোচনা করে বলেন, হরমুজ প্রণালি মার্কিন বাহিনী নয়, ইরানের নিয়ন্ত্রণে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক ছত্রছায়ায় মধ্যপ্রাচ্যে নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের নেতৃত্ব হরমুজ প্রণালি নিয়ে আলোচনা করেছেন ১২টি দেশের প্রতিনিধিরা।

গারিবাদি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে লেখেন, ‘হরমুজের সংজ্ঞা ইরানের নিয়ন্ত্রণে, সেন্টকমের অধীনে নয়।’ তিনি আরো বলেন, ‘বাহরাইনের সামরিক শীর্ষ সম্মেলন পারস্য উপসাগরের জন্য আইনি শৃঙ্খলা ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারবে না।’

গারিবাদি বলেন, ‘এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে হলে হস্তক্ষেপ বন্ধ, এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহার, দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন এবং নতুন ভূরাজনৈতিক বাস্তবতা মেনে নিতে হবে। যুক্তরাষ্ট্রের সামরিক ছত্রছায়ায় নিরাপত্তা প্রতিষ্ঠা হবে নয়।’

তার এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, লেবানন, সিরিয়াসহ ১২টি দেশের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা বাহরাইনে বৈঠক করেছেন এবং প্রণালিটির মাধ্যমে ‘বাণিজ্যের অবাধ প্রবাহের প্রতি তাদের অঙ্গীকার’ পুনর্ব্যক্ত করেছেন।

সূত্র: আলজাজিরা

আরএ

বুরকিনা ফাসোতে সন্ত্রাসবিরোধী সেনা অভিযানে নিহত ৪ শতাধিক

আইভরি কোস্টে বন্যায় ৫৯ জনের প্রাণহানি

বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, গ্রেপ্তার ৯ শতাধিক

তুরস্কের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি বেড়ে ১১ বিলিয়ন ডলার

ইরান যুদ্ধে জ্বালানি খাতে বিপর্যয়, লাভবান চীন, যুক্তরাষ্ট্র ও কাতার

প্রয়োজন না হলে ইরানের সঙ্গে আর যুদ্ধে যাবে না যুক্তরাষ্ট্র: ভ্যান্স

ইউক্রেন যুদ্ধে সামরিক হতাহতের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে: মার্কিন গবেষণা

মোজতবা খামেনিকে হত্যার হুমকি ইসরাইলের, রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলছে ইরান

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮

‘ইরানের সামরিক সক্ষমতা নিয়ে কোনো আপস নয়’