হোম > বিশ্ব

বাব আল-মান্দেবে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো জানিয়েছেন, বাব আল-মান্দেব প্রণালি দিয়ে দেশটির বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে। তিনি আরো বলেন, এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের যৌথ সিদ্ধান্তের জন্য রোম অপেক্ষা করবে না।

ক্রোসেত্তো বলেন, এই নৌপথ সুরক্ষার সক্ষমতা ইতালির রয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি এই নৌপথটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে, তবে এর অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ।

বাব আল-মান্দেব লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। এটি ইউরোপ ও এশিয়ার মধ্যে বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ এবং সুয়েজ খালের দিকে বা সেখান থেকে আসা তেল, গ্যাস ও কন্টেইনারবাহী জাহাজের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট।

গত কয়েক সপ্তাহে এই প্রণালির গুরুত্বের বিষয়টি নাটকীয়ভাবে সামনে এসেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি দ্বীপসহ ইয়েমেনের পশ্চিম উপকূলীয় লোহিত সাগর এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা।

সূত্র: আল জাজিরা

আরএ

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান রাশিদা তালিবের

সুদের হার বাড়িয়ে কি হরমুজ খুলতে পারবে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা না দেওয়ায় যুক্তরাষ্ট্রের নিন্দা অ্যামনেস্টির

ইরান যুদ্ধে জড়ানোকে ভুল মনে করেন যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ ভোটার

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প

মধ্যপ্রাচ্যে অস্থিরতায় চীনে জ্বালানির দাবি বৃদ্ধি

উচ্চ মূল্য সংযোজনের পণ্য ও বাজার বাড়াতে নতুন কৌশলে বিসিক

‘ভোট চুরি, সরকার চুরির পর এবার দল চুরি’, বিজেপির নিন্দায় রাহুল

নিউইয়র্কে যাচ্ছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ

পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ১০ সন্ত্রাসীসহ নিহত ১৬