হোম > বিশ্ব

কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

আতিকুর রহমান নগরী

ছবি: হিন্দুস্তান টাইমস

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় বন্দুকযুদ্ধে দুই ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানায়, সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে গুলি চালায় ভারতীয় সেনাবাহিনী। এ ঘটনার পর থেকেই জম্মু ও কাশ্মীরজুড়ে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

বিবৃতিতে বলা হয়, সম্ভাব্য অনুপ্রবেশের চেষ্টা সম্পর্কে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার কুপওয়ারার মাছল সেক্টরে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ একটি যৌথ অভিযান শুরু করে।

সতর্ক সেনারা সন্দেহজনক কার্যকলাপ দেখতে পায়। এসমসয় ‘সন্ত্রাসীরা’ নির্বিচারে গুলি চালায়। সেনাবাহিনীর পাল্টা গুলিতে দু’জন নিহত হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও জানান সেনা কর্মকর্তারা।

এদিকে শীতকাল শুরুর প্রেক্ষাপটে সন্ত্রাসী অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্কতা জোরদারের নির্দেশ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লিতে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে তিনি বলেন, ‘আবহাওয়া খারাপ হয়ে গেলে তা কাজে লাগিয়ে সন্ত্রাসীরা নিয়ন্ত্রণরেখা (এলওসি) ও আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে। তাই নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে।’

আরএ

বিলাসী জীবনযাপনের আশায় অনলাইনে ‘চুরি’ শিখলেন নারী, অতঃপর...

দিল্লিতে ইন্ডিয়া জোটের বিক্ষোভ শুরু, নিরাপত্তাব্যবস্থা জোরদার

ভারতের বিষাক্ত মার্বেল বর্জ্যের ভাগাড় এখন পর্যটনকেন্দ্র

ইরান যুদ্ধের প্রভাব, তলানিতে জার্মানির গ্যাসের মজুত

ইরানে হামলার ইঙ্গিত ট্রাম্পের, সরকার উৎখাতের ঘোষণা নেতানিয়াহুর

শত্রুদের নতুন লক্ষ্যবস্তুর তালিকা প্রস্তুত, জানাল ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে যুদ্ধ কেউ চায় না: তুরস্ক

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ৫৬৫

ভারতে মোদিবিরোধী দলগুলো এক ছাতার নিচে, নতুন রাজনৈতিক চাপে সরকার

মোসাদের সহায়তায় দেশ ছাড়েন ব্রাজিলের পরাজিত প্রার্থী