হোম > বিশ্ব

সিডনির সমুদ্রসৈকতে বন্দুক হামলাকে সন্ত্রাসী ঘটনা ঘোষণা অস্ট্রেলিয়ার

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড।

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে বন্দুক হামলায় ১২ জন মারা গেছে, আহত হয়েছেন আরো ১২ জন। রোববার অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ সৈকতে হামলায় হত্যাকান্ডের এই ঘটনাটিকে ‘সন্ত্রাসী’ হিসাবে ঘোষণা দিয়েছে।

নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার মাল ল্যানিয়ন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ঘটনার পরিস্থিতি বিবেচনা করে, আমি এটিকে সন্ত্রাসী ঘটনা হিসেবে ঘোষণা করছি।’

হনুক্কা অনুষ্ঠানের সময় শহরের ইহুদি সম্প্রদায়কে উদ্দেশ্য করে এই হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস।

পুলিশ জানিয়েছে, জরুরি পরিষেবা নিশ্চিত করে বেশ কয়েকজন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত। ঘটনার সময় পুলিশের গুলিতে একজন হামলাকারী নিহত হয়েছে, এছাড়া সন্দেহভাজন দ্বিতীয় বন্দুকধারীর অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ আরো জানিয়েছে, তারা সন্দেহভাজন বন্দুকধারীদের একটি গাড়ি পেয়েছে যেখানে নিজেদের তৈরি অনেক বিস্ফোরক ডিভাইস ছিল। এ থেকে বুঝা যায় হামলাকারীরা অনেক বড় আক্রমণের প্রস্তুতি নিয়ে এসেছিল।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘটনাটিকে মর্মান্তিক এবং বেদনাদায়ক বলে বর্ণনা করেছেন।

সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি কূটনৈতিক সমাধানেও আগ্রহী ইরান: আরাগচি

বসনিয়ার কসাই ম্লাদিচের বীরোচিত শেষকৃত্য, জাতিসংঘের উদ্বেগ

সৌদি আরবে হামলা হলেও মক্কা চুক্তি সক্রিয় হয়নি কেন

ইরানি দূতাবাসের কর্মকর্তাকে দেশ ছাড়ার নির্দেশ দিল সুইডেন

ইউরোপকে লাভরভের হুঁশিয়ারি, রাশিয়ায় হামলা হলে যুদ্ধ হবে সংক্ষিপ্ত

সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৬৭

সৌদির তেল স্থাপনা ও বিমানঘাঁটিতে হামলার দাবি হুথিদের

জিন্নাহর সমাধিসৌধে বাংলায় খোদাই করা জন্ম ও মৃত্যুতারিখ

ইসরাইলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে হবে: ব্রিটিশ ট্রেড ইউনিয়ন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি, পেন্টাগনের মহাপরিদর্শকের স্বীকারোক্তি