হোম > বিশ্ব

গাজায় ইসরাইলের হামলায় নিহত ১২

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলের চালানো হামলায় নিহত হয়েছেন ১২ জন। চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে আলজাজিরা।

শুক্রবার খান ইউনিসে পুলিশের গাড়িতে ইসরাইলি হামলায় তিনজন বেসামরিক পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এছাড়া গাজা সিটিতে আরেকটি পৃথক হামলায় দুজন পুলিশ কর্মকর্তাও নিহত হন।

উত্তর গাজার বেইত লাহিয়ার একটি বাড়িতে বোমা হামলায় নিহত হন আরো দুজন ।

গাজায় হামলা বন্ধে হস্তক্ষেপ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, খান ইউনিসে নিরাপত্তা বাহিনী একটি সংঘর্ষ থামাতে হস্তক্ষেপ করার পর ওই হামলা চালানো হয়।

বিবৃতিতে আরো বলা হয়, ‘বেসামরিক পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলার বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা আসলে ইসরাইলি দখলদার শক্তির সঙ্গে পরোক্ষ সহযোগিতার শামিল, যা তাদের আরো অপরাধে উৎসাহিত করছে।'

সূত্র: আরজাজিরা

আরএ

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের মূল বিষয়গুলো কী

ইরান-মার্কিন সমঝোতার পর হরমুজ প্রণালি পারি দিল ১১ ইরানি জাহাজ

কোন কোন দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

শুক্রবারে ইরান-মার্কিন আলোচনা, নিশ্চিত করল সুইজারল্যান্ড

যে কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

বালু উত্তোলন নিয়ে বিরোধের জেরে গাড়িতে আগুন, পুড়ে ছাই ৩ জন

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ তথ্য দেখতে চান মার্কিন আইন প্রণেতারা

ফাঁকা করা হলো ফ্লোরিডার বিতর্কিত অ্যালিগেটর বন্দিশালা

হরমুজে সম্ভাব্য অভিযানের লক্ষ্যে জাহাজ পাঠাচ্ছে জার্মানি

‘আমিই বস’: জি-৭ সম্মেলনে বিশ্বনেতাদের বললেন ট্রাম্প