হোম > বিশ্ব

গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাব, যা বলছে হামাস

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

গাজা যুদ্ধ বন্ধে ২০ দফা পরিকল্পনা পর্যালোচনা করে দেখছে হামাস। পর্যালোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনটি। ট্রাম্পের পেশ করা যুদ্ধবিরতি প্রস্তাব হামাসের কাছে পৌঁছে দেয় মিশর ও কাতার। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

আল-কাহেরা নিউজ চ্যানেল নাম প্রকাশে অনিচ্ছুক মিশরীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মিশর ও কাতারের মধ্যস্থতাকারীরা ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর কাছে মার্কিন প্রস্তাবটি পৌঁছে দিয়েছেন।

হামাস নিশ্চিত করেছে যে তারা প্রস্তাবটি ইতিবাচক এবং বস্তুনিষ্ঠভাবে পর্যালোচনা করছে।

এরআগে ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার মূল বিষয়গুলো তুলে ধরেন।

প্রস্তাবটিতে ইসরাইলি বন্দিদের মুক্তি এবং হামাসের নিরস্ত্রীকরণ অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে, ফিলিস্তিনের গাজায় সহিংসতা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২০ দফা শান্তি পরিকল্পনায় সম্মতি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেন, ‘গাজা যুদ্ধ বন্ধে আপনার (ট্রাম্প) পরিকল্পনাকে আমি সমর্থন করি।’

নেতানিয়াহু আরো বলেন, ‘যদি হামাস এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে অথবা গ্রহণ করে পরে পিছু হটে, তাহলে ইসরাইল একাই কাজটা শেষ করে দেবে। সহজ অথবা কঠিন যেকোনো পথেই এটি করা হবে। প্রথমত সহজ পথকে অগ্রাধিকার দেবো, কিন্তু এটাই করবো।’

আরএ

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদে বাঁধ দিল ভারত

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে

ফকল্যান্ড যুদ্ধে ব্রিটিশ সেনা হত্যায় আর্জেন্টিনাকে অস্ত্র দেয় ইসরাইল

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন