হোম > বিশ্ব

সৌদির নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব কিছু করবে পাকিস্তান

আমার দেশ অনলাইন

ছবি: জিও নিউজ

সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব কিছু করতে প্রতি শ্রুতিবদ্ধ পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, রিয়াদের নিরাপত্তার প্রতি ইসলামাবাদের অঙ্গীকার শর্তহীন।

আরব নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান কূটনৈতিক ও সামরিক-দুইভাবেই সৌদি আরবের পাশে রয়েছে। মক্কা ও মদিনাসহ ইসলামের পবিত্র দুই স্থান রক্ষায়ও পাকিস্তান প্রস্তুত বলে জানান তিনি।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের বিভিন্ন শহরে নতুন করে নিরাপত্তা হুমকি তৈরি হওয়ার মধ্যে পাকিস্তানের এই অবস্থান সামনে এলো। সৌদি প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, তায়েফ শহরের আকাশে একটি ড্রোন ভূপাতিত করার পর এর ধ্বংসাবশেষের আঘাতে এক ইয়েমেনি নাগরিক নিহত হয়েছেন। হুথিদের হামলায় এর আগে ৮০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আঞ্চলিক সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে পাকিস্তান বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছে বলেও জানান আহমেদ শরিফ চৌধুরী। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ একটি ঐকমত্যের দলিল এবং চলমান সংকট থেকে বের হওয়ার কার্যকর পথ।

সূত্র: জিও নিউজ

আরএ

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি নিয়ে সমালোচনার মুখে ট্রাম্প

মধ্যপ্রাচ্যে অস্থিরতায় চীনে জ্বালানির দাবি বৃদ্ধি

উচ্চ মূল্য সংযোজনের পণ্য ও বাজার বাড়াতে নতুন কৌশলে বিসিক

বাব আল-মান্দেবে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি

‘ভোট চুরি, সরকার চুরির পর এবার দল চুরি’, বিজেপির নিন্দায় রাহুল

নিউইয়র্কে যাচ্ছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ

পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ১০ সন্ত্রাসীসহ নিহত ১৬

তীব্র অর্থ সংকটে ইসরাইলের সেনাবাহিনী, নিরাপত্তা নিয়ে শঙ্কা

ভারতের আসামে ২৭ বাংলাদেশি আটক

ভেজাল মদপানে নাইজেরিয়ায় ৪৯ জনের মৃত্যু, অসুস্থ ১৭০