হোম > বিশ্ব

লন্ডনে পাকিস্তান হাইকমিশনে ভারতীয় উগ্রপন্থিদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের লন্ডনে পাকিস্তান হাইকমিশনে ভারতীয় উগ্রপন্থীরা হামলা চালিয়েছে।

রোববার ডেইলি টাইমসে প্রকাশিত সংবাদে জানা যায়, লন্ডনের পাকিস্তান হাইকমিশনে ভারতীয় উগ্রপন্থীরা হামলা চালিয়েছে। হামলাকারীরা ভবনের জানালা ভেঙে ফেলে, যার ফলে ক্ষতির চিহ্ন দূর থেকে দেখা যায়। তারা সাদা দেয়াল এবং ভবনের বাইরের ফলকে গেরুয়া রং ছুঁড়ে মেরেছে।

আগের দিন ভারতীয়রা হাইকমিশনের বাইরে সহিংস বিক্ষোভ প্রদর্শন করে। একদিন পর এই হামলা চালানো হয়।

লন্ডন পুলিশ শনিবার দু’ভারতীয় বিক্ষোভকারীকে সহিংসতার অভিযোগে গ্রেপ্তার করেছে। বিক্ষোভকারীরা টানা দু’দিন ধরে সমাবেশ করছে।

পেহেলগামে ২৬ জন পর্যটক হত্যার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ঘটনাটি ঘটে। কাশ্মীরের পেহেলগামে ওই মারাত্মক হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করছে। পাকিস্তান জবাবে যে কোনো ধরনের নিরপেক্ষ তদন্তের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।

সর্বশেষ সংবাদে জানা যায়, লন্ডন কর্তৃপক্ষ কূটনৈতিক ভবনে হামলার তদন্ত করছে।

এমএস

শরণার্থীর ঢল, স্পেনের এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা

কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় ৩ সেনা নিহত

পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, আহত ১৫

ডানা হোয়াইটকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প

কেশব দ্বীপ ও হরমুজসহ ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ

ইসরাইল ভেতর থেকে ধ্বংস হয়ে যাবে, কেন বললেন নেতানিয়াহু

সৌদিতে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি রিয়াদের

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ

বন্যার ঝুঁকিতে সাড়ে ৯ লাখ গাজাবাসী

ইরানের স্থলবাণিজ্য বন্ধে টাস্কফোর্স গঠন করল যুক্তরাষ্ট্র