হোম > বিশ্ব

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এবং এর চার সাংবাদিকের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানয় সময় সোমবার ফ্লোরিডার একটি আদালতে এ মামলা দায়ের করা হয়। খবর দ্য গার্ডিয়ানের।

মামলায় ২০২৪ সালের নির্বাচনের আগে সংবাদপত্রটিতে প্রকাশিত বেশ কয়েকটি নিবন্ধ এবং একটি বইয়ের নাম উল্লেখ করা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে যে, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে এসব লেখায় ইচ্ছাকৃত এবং বিদ্বেষপূর্ণভাবে মানহানি করা হয়েছে।’

তবে এ মামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি নিউইয়র্ক টাইমস।

সোমবার ট্রাম্প তার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, ‘নিউইয়র্ক টাইমসকে অনেক দিন ধরেই অবাধে মিথ্যা বলার, অপবাদ দেওয়ার এবং আমার মানহানি করার অনুমতি দেওয়া হয়েছে, আর তা এখনই থামছে!’

তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের প্রতি নিউইয়র্ক টাইমসের সমর্থনের নিন্দা করেন ।

নিউইয়র্ক টাইমসকে ডেমোক্র্যাটিক পার্টির ‘ভার্চুয়াল মুখপাত্র’ হিসেবে অভিহিত করেন তিনি। পত্রিকাটি তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিচ্ছে বলে অভিযোগ করেন ট্রাম্প।

ট্রাম্প এর আগেও অন্যান্য সংবাদমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ করেছেন। জেফ্রি এপস্টাইনের সাথে তার বন্ধুত্ব নিয়ে একটি নিবন্ধ প্রকাশের পর জুলাই মাসে মিডিয়া মোগল রুপার্ট মারডক এবং ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে কমপক্ষে ১০ বিলিয়ন ডলারের মামলা করেন তিনি।

আরএ

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা