হোম > বিশ্ব

পশ্চিমবঙ্গসহ ৪ রাজ্যে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা

আমার দেশ অনলাইন

ভারতের ৪টি রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এ রাজ্যগুলো হলো- কেরালা, তামিলনাড়ু, আসাম ও পশ্চিমবঙ্গ। এ ছাড়াও কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরিতেও ঘোষিত হয়েছে নির্বাচনের দিনক্ষণ।

পশ্চিমবঙ্গে দুই দফায় হচ্ছে এবারের বিধানসভা নির্বাচন। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল হবে ভোটগ্রহণ। কলকাতা, হাওড়া, হুগলী, নদীয়া, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগণা ও উত্তর ২৪ পরগণা জেলায় নির্বাচন হবে দ্বিতীয় দফায়, ২৯ এপ্রিল। রাজ্যের বাকি সব জেলায় ভোট হবে প্রথম দফায়, ২৩ এপ্রিল।

দুই দফার শেষে ৪ মে পশ্চিমবঙ্গের ভোট গণনা হবে বলেও জানিয়েছেন দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সবগুলো রাজ্যেই ওই একই দিনে ভোট গণনা হবে। নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার দিল্লিতে আজ এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন।

নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র এক ঘণ্টা আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা বা ডিএ মিটিয়ে দেয়ার কথা ঘোষণা করেন। এ ছাড়া মসজিদের মুয়াজ্জিন ও হিন্দু পুরোহিতদের মাসিক ভাতা বাড়ানোর কথাও জানান মুখ্যমন্ত্রী।

বকেয়া ডিএ-র দাবিতে এর আগে প্রতিবাদে নেমেছিলেন সরকারি কর্মচারীরা। দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টও রাজ্য সরকারকে এই ডিএ মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল। নির্বাচনের তফসিল ঘোষণার এক দিন আগে শনিবার (১৪ মার্চ) বিজেপির হয়ে কলকাতায় জনসভা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শহরে এসে পশ্চিমবঙ্গের জন্য ১৮ হাজার কোটি রুপির উন্নয়ন প্রকল্পও ঘোষণা করেন তিনি। সূত্র: বিবিসি

বাবরি মসজিদ ভেঙে মোদির গড়া রাম মন্দিরে দুর্নীতির মহা কেলেঙ্কারি

নিখোঁজদের ছবিতে ঢেকে যাচ্ছে কারাকাসের হাসপাতালের দেয়াল

গাজায় ৩,৪৬৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল

গাজায় ‘স্বাস্থ্য গণহত্যা’ চালাচ্ছে ইসরাইল: নাসের হাসপাতালের চিকিৎসক

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে জরুরি নির্দেশনা দিলো সৌদি

যুক্তরাষ্ট্র-জাপানের যৌথ সামরিক মহড়ার নিন্দা জানাল উত্তর কোরিয়া

জব্দকৃত ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান: পেজেশকিয়ান

চীন সফরে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

ইসরাইলের ‘আগ্রাসন’ বন্ধ হলেই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি সম্ভব: তুরস্কের স্পিকার

মায়ের পরিচয় নিয়ে কেন মুখ খোলেন না কিম জং উন