হোম > বিশ্ব

হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলা

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালি পার হওয়ার সময় একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। এই হামলার খবর নিশ্চিত করেছে ভারত সরকারের একটি উচ্চপদস্থ সূত্র। শনিবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘সানমার হ্যারাল্ড’ নামের ওই জাহাজটি অপরিশোধিত তেল বহন করছিল। হামলার কবলে পড়লেও জাহাজ এবং এর ভেতরে থাকা সকল ক্রু সদস্য সুরক্ষিত আছেন বলে জানানো হয়েছে।

ইরানি রেভল্যুশনারি গার্ডের দু’টি গানবোট থেকে জাহাজটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এর ফলে সানমার হ্যারাল্ডসহ অন্তত দুটি ভারতীয় জাহাজ তাদের গতিপথ পরিবর্তন করে ফিরে আসতে বাধ্য হয়েছে। এদের মধ্যে একটি সুপারট্যাঙ্কারে প্রায় ২০ লাখ ব্যারেল ইরাকি তেল ছিল। যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার জেরে ইরান এই গুরুত্বপূর্ণ জলপথে পুনরায় নিষেধাজ্ঞা ও কড়াকড়ি আরোপ করার পরপরই এই হামলার ঘটনা ঘটলো।

এই ঘটনার প্রতিবাদে নয়া দিল্লি তাৎক্ষণিকভাবে ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালিকে তলব করেছে। ভারত সরকারের পক্ষ থেকে এই হামলার বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং সমুদ্রপথে ভারতীয় জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলা হয়েছে।

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪