হোম > বিশ্ব

ইকুয়েডরে কারাগারে দাঙ্গা, ৩১ জনের মৃত্যু

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ইকুয়েডরের একটি কারাগারে দাঙ্গায় ৩১ জন বন্দি নিহত হয়েছে। এদের মধ্যে ২৭ জনের শ্বাসরোধের কারণে মৃত্যু হয়েছে। সামাজিকমাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে দেশটির কারা কর্তৃপক্ষ একথা জানায়। তবে বন্দিদের কিভাবে মৃত্যু হয়েছে সে সম্পর্কে অন্য কোনো বিবরণ দেয়া হয়নি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বিবৃতিতে বলা হয়, এল ওরো প্রদেশের মাচালা কারাগারে ৩১ বন্দিকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি কিভাবে ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। ফরেনসিক কর্মীরা তথ্য যাচাই করে দেখছেন।

মাচালার কারাগারের এই হত্যাকাণ্ডটি দক্ষিণ আমেরিকার দেশটিতে কারাগারে দাঙ্গার সবশেষ ঘটনা।

স্থানীয় বাসিন্দারা কারাগারের ভেতর থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ এবং সাহায্যের জন্য চিৎকার শুনতে পান।

পুলিশ বাহিনী তৎক্ষণাৎ কারাগারে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, তারা মৃতদের পরিচয় প্রকাশ করেনি এবং সংঘর্ষটি গ্যাংগুলোর মধ্যে নতুন একটি সংঘর্ষ ছিল কি না, তা নিশ্চিত করেনি।

ইকুয়েডরের কারাগারগুলো প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারী চক্রগুলোর কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ইকুয়েডর কারাগারে ভেতরে ভয়াবহ দাঙ্গার ঘটনা ঘটেছে। যারফলে শত শত মানুষ নিহত হয়েছে।

আরএ

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক