হোম > বিশ্ব

ত্রিদেশীয় চুক্তি আঞ্চলিক নিরাপত্তা জোরদার করবে: বাদশাহ সালমান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ বলেছেন, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টাকে জোরদার করবে। মঙ্গলবার জেদ্দায় মন্ত্রিসভার এক বৈঠকে তিনি এ কথা বলেন।

বাদশাহ সালমান বলেন বলেন, মক্কা চুক্তিটি একটি দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা অংশীদারিত্ব, এটি সহযোগিতা বাড়াবে।

গত শুক্রবার মক্কায় ত্রিপক্ষীয় সম্মেলনে চুক্তিটিতে সই করে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব। বাদশাহ সালমান বলেন, ত্রিপক্ষীয় এই সম্মেলনের মাধ্যমে তিন দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক ও ভ্রাতৃত্বের বন্ধন আরো শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে। পাশাপাশি, সম্মেলনে তিন দেশের ‘অভিন্ন কৌশলগত স্বার্থ’ এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

চুক্তির আওতায় যৌথ নিরাপত্তা জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করা এবং অঞ্চল ও এর বাইরের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেছে তিন দেশ।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরএ

জাতিসংঘে ইরানের সঙ্গে বৈঠকে প্রস্তুত যুক্তরাষ্ট্র: রুবিও

শিগগিরই চার টুকরো হবে উত্তর প্রদেশÑ ভারতীয় মন্ত্রীর বিস্ফোরক দাবি

এআইয়ের লাগাম টানতে আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব

জামায়াতকে লংমার্চ স্থগিতের আহ্বান জানালেন শাহবাজ শরিফ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেতে ভারতের দৌড়ঝাঁপ

জাতপাতের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে ছাত্রসমাজ, শিক্ষার্থীর আত্মহত্যা ঘিরে উত্তাল ভারত

মামদানির হুমকি, নিউইয়র্কে সফরসূচি কাটছাঁট নেতানিয়াহুর

অভিবাসন ইস্যুতে মামদানির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন ট্রাম্প

পশ্চিম তীরে বসতি স্থাপনের পক্ষে ইসরাইলি ইহুদিদের যুক্তি কী

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী