হোম > বিশ্ব

ইসরাইলের বিমানবন্দরে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

আতিকুর রহমান নগরী

ছবি: আল মায়াদিন

ইসরাইলের বেন-গুরিয়ন বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইলের হুথি বিদ্রোহীরা। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি একথা জানান। তিনি বলেন, তেলআবিবের কাছে বেন গুরিওন বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।

বুধবার ওই হামলার পর জেরুজালেমে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। হুথিদের কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে, একথা আগে জানা যায়নি।

টেলিগ্রামে দেওয়া বার্তায় ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, বিমান বাহিনী ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করেছে।

তবে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, তাদের হামলা সফল হয়েছে। হামলার কারণে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। নিরাপদ আশ্রয়ে চলে যায় হাজার হাজার মানুষ।

গাজায় ইসরাইলের চলমান গণহত্যার প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে বলে জানান সারি।

এক বিবৃতিতে অভিযানকে একটি ধর্মীয় ও নৈতিক কর্তব্য হিসেবে চিহ্নিত করে হুথি বিদ্রোহীরা। এতে বলা হয়, ‘নিপীড়িত ফিলিস্তিনি জনগণ এবং ফিলিস্তিনি প্রতিরোধের প্রতি সমর্থন প্রকাশ করতেই এ হামলা।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘ইয়েমেন বিজয়ীদের দেশ। দেশটি ফিলিস্তিনের প্রতি তার কর্তব্য পালনে প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো চ্যালেঞ্জেই তার অবস্থান থেকে পিছু হটবে না।’

আরএ

ট্রাম্প প্রশাসনে শীর্ষ পদ হারাচ্ছেন নারীরা

নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে না যুক্তরাষ্ট্র

ইউক্রেনের অনিচ্ছাই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের পথে অন্তরায়: ক্রেমলিন

সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা ও বিমানবন্দর ‘অনিরাপদ’: হুথি মুখপাত্র

দিল্লিতে সিজেপির বিক্ষোভে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন, খারিজ করে দিল হাইকোর্ট

ব্রিটেনের প্রায় অর্ধেক নাগরিকই দেশের জন্য যুদ্ধ করতে চান না: জরিপ

মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: বারাক ওবামা

গ্রিন কার্ডপ্রত্যাশীদের ৩৫ হাজারের বেশি ওয়ার্ক পারমিট বাতিল করেছে যুক্তরাষ্ট্র

মোদি সরকারকে স্বৈরাচার আখ্যা দিলেন সিজেপি নেতা দীপকে

জেরুজালেমে ইসরাইলের দূতাবাস খোলার সিদ্ধান্তে কলম্বিয়ার নিন্দা কাতারের