হোম > বিশ্ব

মালিতে অবৈধ স্বর্ণের খনিধসে ৪৮ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ মালির পশ্চিাঞ্চলের একটি স্বর্ণের খনি থেকে অবৈধভাবে স্বর্ণ উত্তোলনের সময় খনিধসে অন্তত ৪৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া আরো বেশ কয়েকজন নিখোঁজ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে গত রোববার এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

আফ্রিকার স্বর্ণ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে মালির অবস্থান শীর্ষে। তাই এসব খনিতে ভূমিধস বা দুর্ঘটনার চিত্রও নিত্যদিনের বিষয়। বিশ্বের দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম মালি। দেশটির মূল্যবান ধাতুর অনিয়ন্ত্রিত খনির নিয়ন্ত্রণ করতে রীতিমতো লড়াই করছে স্থানীয় কর্তৃপক্ষ।

দেশটির পুলিশ জানিয়েছে, খনিধসে ৪৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন পানিতে পড়ে মারা গেছে। তাদের মধ্যে একজন মহিলা ও তার সঙ্গে একটি শিশুও ছিল। এখন পর্যন্ত স্বর্ণের খনিধসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮০০ জনে।

মালির স্থানীয় এক কর্মকর্তাও খনিধসের বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে কেনিয়েবা স্বর্ণখনি শ্রমিক সমিতিও ৪৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। হতাহতদের উদ্ধারে এখনো তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

দুর্ঘটনাকবলিত খনিটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এর আগে একটি চীনা কোম্পানি ওই খনি থেকে উত্তোলনের কাজ পরিচালনা করত।

এর আগে জানুয়ারি মাসে দক্ষিণ মালিতে অপর একটি স্বর্ণখনিতে ভূমিধসে কমপক্ষে ১০ জন নিহত এবং অনেকে নিখোঁজ হন, যাদের বেশিরভাগই মহিলা।

হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যসহ ৫ দেশকে পাশে চায় ট্রাম্প

সর্বোচ্চ নেতা সম্পূর্ণ সুস্থ আছেন, কোনো সমস্যা নেই: ইরান

মধ্যপ্রাচ্য সংঘাতে নিহতের সংখ্যা ২২০০ ছাড়ালো

মধ্যপ্রাচ্যে ইসরাইল গণহত্যার দিকে এগোচ্ছে: তুরস্ক

জ্বালানি স্থাপনায় হামলা হলে জবাব দেবে ইরান: আরাগচি

ইরান ও লেবানন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্রের তদন্তে ‘অতি উৎপাদন’ ও ‘জোরপূর্বক শ্রম’, আলোচনায় বাংলাদেশ কেন

ইরানের হামলায় মার্কিন বাহিনীর ৫ বিমান ক্ষতিগ্রস্ত

মার্কিন ব্যাংকে হামলা যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ: ইরান

হরমুজ প্রণালিতে ‘ভয়াবহ বোমা হামলা’ চালানোর হুমকি ট্রাম্পের