হোম > বিশ্ব

ইরানের চাবাহার বন্দরের অংশীদারত্ব ছাড়ছে ভারত, নেপথ্যে কী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

চাবাহার বন্দরের অংশীদারত্ব একটি ইরানি কোম্পানির কাছে হস্তান্তরের পরিকল্পনা করছে ভারত। বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের চাবাহার বন্দরে ভারতের বিনিয়োগ ও ব্যবহারের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ক্ষেত্রে ছাড়ের মেয়াদ আগামী ২৬ এপ্রিল শেষ হচ্ছে। আর এই মেয়াদ শেষ হওয়ার আগেই নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে কৌশলগত পদক্ষেপ নিচ্ছে ভারত।

প্রতিবেদনটিতে বলা হয়, একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থার কথাও বিবেচনা করছে ভারত। এই ব্যবস্থা অনুযায়ী মার্কিন নিষেধাজ্ঞা চলাকালীন একজন ইরানি অপারেটর বন্দরটি পরিচালনা করবেন এবং পরবর্তীতে ভারতের কার্যক্রম পুনরায় শুরু করার সম্ভাবনা থাকবে।

এই ব্যবস্থার মূল ভিত্তি হলো একটি পারস্পরিক বোঝাপড়া। যদি ভবিষ্যতে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল হয় বা উঠে যায়, তাহলে বন্দর পরিচালনার দায়িত্ব আবার ভারতের হাতে ফিরে আসবে।

২০১৮ সালের ২৪ ডিসেম্বর চাবাহার বন্দর পরিচালনার দায়িত্ব পায় ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেডের ভর্তুকিপ্রাপ্ত সংস্থা ইন্ডিয়া পোর্টস গ্লোবাল চাবাহার ফ্রি জোন।

সূত্র: মিডল ইস্ট আই/হিন্দুস্তান টাইমস

আরএ

তুরস্ক সফরে গিয়ে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনের মেয়র সাদিক খান

ইসরাইলে প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে আইজেনকোট, পিছিয়ে নেতানিয়াহু

লাতিন আমেরিকার দেশে জরুরি অবস্থা জারি

নতুন হামলা হলে যুদ্ধ হবে আরো দীর্ঘ, ট্রাম্প চাইলেও শেষ করতে পারবেন না: ইরান

গাজায় নিজেদের ঘোষিত নিরাপদ অঞ্চলেই হামলা চালাল ইসরাইল, শিশুসহ নিহত ৯

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত

যুক্তরাজ্যের নৌবাহিনী ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের দুই দিন বাকী, জরিপে এগিয়ে কোন দল

ভারতে বিরোধী জোটের সমাবেশে যোগ দেয়নি ককরোচ জনতা পার্টি (সিজেপি)

ইতালিতে সরকারের সামরিক ব্যয় কমিয়ে জনসেবায় বিনিয়োগের দাবি