হোম > বিশ্ব

বাব আল-মান্দেব এলাকা পরিদর্শন করল ইরানের রেভল্যুশনারি গার্ড

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

বাব আল-মান্দেব অঞ্চল পরিদর্শন করেছেন ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিশেষজ্ঞরা। হুথি বাহিনীর দুটি সামরিক সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সেখানে রাডার স্থাপনের বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি ওই এলাকার ওপর নজর রাখা পাহাড়গুলোতে সুড়ঙ্গ খননকাজের তদারকি করেছেন তারা ।

সূত্রগুলো জানায়, হুথিদের সঙ্গে কাজ করা ইরানি বিশেষজ্ঞরা বাব আল-মান্দেব অঞ্চল, ইয়েমেনের মোখা বন্দর ও বিমানবন্দর এবং মোখার পূর্বে অবস্থিত জাবাল আল-নার ক্যাম্প পরিদর্শন করেছেন।

তারা আরো জানান, বিশেষজ্ঞরা মোখা ও বাব আল-মান্দেব এলাকার ওপর নজর রাখা পাহাড়গুলোতে সুড়ঙ্গ খননকাজের তদারকি করেছেন। সেই সঙ্গে মোখার কাছে ও দক্ষিণ লোহিত সাগরের জুকার দ্বীপে রাডার বসানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন তারা।

সূত্রগুলোর মতে, বিশেষজ্ঞরা হুথিদের নিয়ন্ত্রণে থাকা হোদেইদাহ থেকে এসেছিলেন এবং বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে পৃথকভাবে এসব স্থান পরিদর্শন করেন।

এদিকে, শনিবার ইয়েমেনের সরকারি সূত্রগুলো এএফপিকে জানিয়েছে যে, বাব আল-মান্দেব এলাকার ওপর নজর রাখা কাহবুব পাহাড়ি অঞ্চলে ইরান সমর্থিত হুথি ও সরকারি বাহিনীর মধ্যে লড়াই তীব্র হয়েছে।

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে জুলাই মাস থেকেই ইয়েমেনের সংঘাত তীব্র আকার ধারণ করেছে।

সূত্র: আশরাক আর আসওয়াত

আরএ

ইয়েমেন সংঘাতে না জড়াতে পাকিস্তান ও তুরস্ককে হুথিদের হুঁশিয়ারি

গাজায় ইসরাইলি হামলায় শিশুদের প্রাণহানিতে গভীরভাবে ব্যথিত এড শিরান

এআইয়ের ভুল তথ্যে ইরানের স্কুলে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র

পরমাণু অস্ত্র চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কথা বিবেচনা করছে ইরান

নিরাপত্তার সংকট গভীর হচ্ছে মধ্যপ্রাচ্যে, মক্কা চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন

সত্যি কি গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ পেয়েছেন ট্রাম্প

১৪ গুণ বেশি কার্বন ছড়ায় ব্যক্তিগত জেট, ব্যবহারকারী ২ লাখ ৫৬ হাজার

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৫ সন্ত্রাসী নিহত, ২৩ জিম্মি উদ্ধার

বিপর্যয়ের মুখে বিশ্বের নদীগুলো, বাড়ছে দূষণ ও পানির সংকট

ছুটি শেষ হওয়ার আগেই হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, নেপথ্যে কী