হোম > বিশ্ব

ভারতের আহমেদাবাদে ২৪৪ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

আতিকুর রহমান নগরী

ভারতের আহমেদাবাদে ২৪৪ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। তাদের মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্লাইট এআই১৭১ আহমেদাবাদ থেকে লন্ডনের গেটউইক যাচ্ছিল।

বিমানটি বৃহস্পতিবার দুপুর একটা ১০ মিনিটে আহদেবাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই লোকালয়ে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থলে গিয়েছে দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়।

দুর্ঘটনার বিষয়ে গুজরাট সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এ ঘটনায় শোক জানিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী জানান, দ্রুত উদ্ধারকাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

এরইমধ্যে গুজরাটের উদ্দেশে রওয়ানা দিয়েছেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণমন্ত্র্রী রামমোহন নাইডু। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্র: বিবিসি

ইসরাইলকে নির্জলা সমর্থনের জেরে হলিউডে একঘরে অভিনেত্রী সেলমা ব্লেয়ার

মক্কায় ড্রোন পাঠানোর অভিযোগ ‘মিথ্যা’, সৌদির তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের

আনতালিয়ায় পেজেশকিয়ানের সঙ্গে শাহবাজের বৈঠক, সহযোগিতা বাড়াতে সম্মত দুই দেশ

আকাশচুম্বী বাড়িভাড়ার প্রতিবাদে স্পেনে ১৪ বছর পর সাধারণ ধর্মঘট, রাজপথে লাখো মানুষ

একদিকে কার্বন নিঃসরণ কমানোর চেষ্টা, অন্যদিকে সামরিক হামলায় পরিবেশ বিপর্যয়

জীবাশ্ম জ্বালানিকে ডাইনোসরের মতো বিলুপ্ত করতে হবে: গুতেরেস

তুরস্কের সঙ্গে এআইআইবির ১৬০ কোটি ডলারের জলবায়ু ঋণচুক্তি

কঠিন চাপের মুখে নেতানিয়াহু

বোমা হামলার হুমকিতে ইতালির ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি

পরকীয়ার কথা স্বীকার করলেন এনভিডিয়া সিইও, ক্ষমা চাইলেন কর্মীদের কাছে