হোম > বিশ্ব

জাপানের উত্তরাঞ্চলীয় শহরে ছড়িয়ে পড়ছে দাবানল

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

জাপানের উত্তরাঞ্চলীয় শহরে ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল । কর্তৃপক্ষ আড়াই হাজারেরও বেশি বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ জানিয়েছে।

জাপান সরকারের মুখপাত্র মিনোরু কিহারা সাংবাদিকদের জানান, দুই দিন আগে আগুন লাগার পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত ইওয়াতে অঞ্চলের পার্বত্য এলাকায় ৪০০ হেক্টরের বেশি জমি পুড়ে গেছে।

আগুনের শিখা স্থানীয় ওৎসুচি শহরে বাড়িঘরের দিকে ধেয়ে আসছে। এছাড়া পাশের বনাঞ্চল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে।

দীর্ঘ শুষ্ক শীতকাল দাবানলের ঝুঁকি বাড়িয়ে তুলছে। গত বছর ইওয়াতের ওফুনাতো শহরে যে আগুন লাগে, সেটিকে গত অর্ধশতাব্দীর মধ্যে জাপানের সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে ধরা হয়।

কিহারা আরও জানান, আগুনের তীব্রতার কারণে কর্তৃপক্ষ আড়াই হাজারের বেশি মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। আগুন নেভাতে তৎপরতা বাড়ানো হয়েছে। এ কাজে প্রায় ৭০০ দমকলকর্মী ও ১৩টি বিমান মোতায়েন করা হয়েছে।

শুক্রবার ভোর ৫টা পর্যন্ত ৩২৯ জন বাসিন্দা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন বলে জানিয়েছে সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে।

সূত্র: বিএসএস

আরএ

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান

গভীর রাতে মুসলিমদের ধরপাকড় করছে পশ্চিমবঙ্গের পুলিশ

সৌদির পাশে ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ দাঁড়িয়ে আছে পাকিস্তান: শাহবাজ শরিফ

ভারত ও পাকিস্তানি নৌবাহিনীর জাহাজের মধ্যে সংঘর্ষ

নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে এআই পরাশক্তিগুলো, বাড়ছে শঙ্কা

যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্কের ঝুঁকিতে ভারত

জাতীয় প্রতিরক্ষার অন্যতম স্তম্ভ নিরাপদ ও বিশ্বস্ত যোগাযোগ

বিদেশি শ্রমের ওপর নির্ভরশীল মালয়েশিয়ার শ্রমবাজার

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

বন্যার গুজব মোকাবিলায় চীন ও নেপালের ভিন্ন কৌশল