হোম > বিশ্ব

এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ চীনের হাতে, তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে পাঠানোর পথে এফ-৩৫ যুদ্ধবিমানের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বহনকারী একটি চালান গতিপথ বদলে হংকংয়ে চলে গেছে। এতে যন্ত্রাংশগুলো চীনা কর্তৃপক্ষের হাতে পড়েছে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি তদন্ত করছে পেন্টাগন ও মার্কিন কংগ্রেস।

চালানটিতে এফ-৩৫-এর ককপিটের ক্যানোপিও ছিল। বিমানের স্টিলথ সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ এই ক্যানোপিতে রাডার শোষণকারী বিশেষ আবরণ থাকে। তবে চালানটি ঠিক কোথায় নেওয়া হয়েছে বা বর্তমানে যন্ত্রাংশগুলোর অবস্থান কী, তা এখনো স্পষ্ট নয়।

এফ-৩৫ জয়েন্ট প্রোগ্রাম অফিস জানিয়েছে, তারা যন্ত্রাংশ পরিবহনে একটি সমস্যা সম্পর্কে অবগত। মার্কিন কর্তৃপক্ষ শিল্প অংশীদারদের সঙ্গে মিলে যন্ত্রাংশগুলো উদ্ধারের চেষ্টা, ঘটনার তদন্ত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে নিরাপত্তাব্যবস্থা জোরদারের কাজ করছে।

এফ-৩৫-এর বৈশ্বিক সরবরাহব্যবস্থা নিয়ে এর আগেও উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন সরকারের হিসাবরক্ষণ দপ্তর। ২০২৩ সালের এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, ২০১৮ সালের মে থেকে এক ঠিকাদারের কাছে ১০ লাখের বেশি এফ-৩৫ খুচরা যন্ত্রাংশ হারিয়ে যায়, যার দাম ৮ কোটি ৫০ লাখ ডলারের বেশি। এসব হারানো যন্ত্রাংশের ২ শতাংশেরও কম বিষয়ে এফ-৩৫ কর্মসূচি কর্তৃপক্ষ পর্যালোচনা করেছিল।

এছাড়া, ২০২২ সালের অক্টোবর পর্যন্ত আরো ৯ লাখের বেশি যন্ত্রাংশ হারানোর তথ্য কর্মসূচি কর্তৃপক্ষকে জানানো হয়নি। বিশ্বজুড়ে ৫০টিরও বেশি স্থাপনায় যন্ত্রাংশের মজুত ছড়িয়ে থাকায় সেগুলো নজরদারিতে ঘাটতি রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সূত্র: এনডিটিভি

আরএ

নিরাপত্তা সংকট গভীর হচ্ছে মধ্যপ্রাচ্যে, মক্কা চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন

সত্যি কি গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ পেয়েছেন ট্রাম্প

১৪ গুণ বেশি কার্বন ছড়ায় ব্যক্তিগত জেট, ব্যবহারকারী ২ লাখ ৫৬ হাজার

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৫ সন্ত্রাসী নিহত, ২৩ জিম্মি উদ্ধার

বিপর্যয়ের মুখে বিশ্বের নদীগুলো, বাড়ছে দূষণ ও পানির সংকট

ছুটি শেষ হওয়ার আগেই হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, নেপথ্যে কী

ইসরাইলে আসন্ন নির্বাচন ঘিরে তীব্র হচ্ছে রাজনৈতিক বিতর্ক

গাজায় ইসরাইলের হামলায় হামাস কমান্ডারসহ নিহত ৫

১৭ বছরে উত্তর কোরিয়ায় ১,৩৯৯ ভূমিকম্প

আরো জটিল হচ্ছে জেন-জিদের জীবন