হোম > বিশ্ব

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২০

আমার দেশ অনলাইন

লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, এসব হামলায় অন্তত ২০ জন নিহত এবং আহত হয়েছে আরো অনেকে।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, শনিবার টায়ার শহরের উত্তরে আল-বাকবুক এলাকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত এবং দুজন আহত হয়েছে। উদ্ধারকারী দল চারজনের লাশ উদ্ধার করলেও এক নারীর লাশ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। ইসরাইলি হামলা অব্যাহত থাকায় উদ্ধারকারী দলগুলোর কাজ করতে পারছে না।

নাবাতিয়া জেলার সিয়ের আল-গারবিয়া শহরে একটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো পৃথক এক বিমান হামলায় অন্তত ৯ জন নিহত এবং আরো ছয়জন আহত হয়েছে।

এনএনএ জানিয়েছে, রাশায়া আল-ওয়াদি জেলার আল-রাফিদ শহরে ভোরবেলায় ইসরাইলি বিমান হামলায় একটি বাড়িতে একজন নিহত ও আরেকজন আহত হয়েছে। আরেকটি বিমান হামলায় আল-শাহাবিয়া শহরে বেশ কয়েকজন হতাহত হয়েছে।

এনএনএ আরো জানিয়েছে, টায়ার জেলার আল-হুশ শহরে একটি ইসরাইলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছে। টায়ার জেলার দেইর কানুন এন-নাহর শহরে রাতভর চালানো হামলায় একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং চারজন নিহত হয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর