হোম > বিশ্ব

লন্ডনে গ্রেটা থুনবার্গ গ্রেপ্তার

আতিকুর রহমান নগরী

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে প্যালেস্টাইন অ্যাকশনের এক বিক্ষোভে অংশ নেওয়ার কারণে সুইডিশ জলবায়ু ও মানবাধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মধ্য লন্ডনের আসপেন ইন্সুরেন্স অফিসের সামনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী গ্রেটা থুনবার্গকে হাতে একটি প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়, যেখানে লেখা ছিল—“আমি প্যালেস্টাইন অ্যাকশন প্রিজনারকে সমর্থন করি এবং গণহত্যার বিরোধিতা করি।”

লন্ডন সিটি পুলিশ এক বিবৃতিতে গ্রেটার নাম উল্লেখ না করে জানায়, ২২ বছর বয়সী এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সমর্থনে প্ল্যাকার্ড প্রদর্শনের অভিযোগে তাকে আটক করা হয়।

উল্লেখ্য, গত জুলাই মাস থেকে যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এরপর থেকে সংগঠনটির প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে কয়েকশ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এসআর

যুক্তরাষ্ট্র-ইরানকে সংলাপে বসার আহ্বান চীনের

নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চাইল তুরস্ক

নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ মধ্যপ্রাচ্য সংকটের সমাধান নয়: চীন

রাশিয়ায় কেন হাজারো সেনা ও ড্রোন অপারেটর পাঠাচ্ছে উত্তর কোরিয়া

বাংলাদেশ-নেপাল সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির প্রস্তাব রাষ্ট্রদূতের

যুদ্ধ শুরু না করলেও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরান: প্রতিরক্ষামন্ত্রী

ভারতে ককরোচ পার্টির ওপর বিজেপির হামলা

শিশু হত্যা বন্ধ হলেই আমরা ন্যায়বিচার পাব: হিন্দ রজবের মা

মার্কিন নিষেধাজ্ঞা মোকাবিলায় ইরানকে প্রস্তুতি নেয়ার আহ্বান

কিমের সঙ্গে বৈঠক চান ট্রাম্প, উত্তর কোরিয়া বলছে ‘এখনই নয়’