হোম > বিশ্ব

গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত অসংখ্য তাঁবু, বিপর্যস্ত জনপদ

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: মিডল ইস্ট মনিটর

গাজায় শীতকালীন ঝড়ে উড়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার তাঁবু। ইসরাইলের দুই বছরের যুদ্ধে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা এসব তাঁবুতে বাস করছিলেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, তাঁবু ক্ষতিগ্রস্ত হওয়ায় মানবিক বিপর্যয়ের আশঙ্কা আরো বেড়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, প্রচণ্ড বাতাস ও ভারি বৃষ্টিপাতের কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে গাজার উপকূলরেখায়, যেখানে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। এতে তাঁবু ছিঁড়ে উড়ে গেছে।

তিনি বলেন, ‘এটি কেবল আবহাওয়া সম্পর্কিত সংকট নয়। নির্মাণসামগ্রীর প্রবেশ বন্ধ করে পুনর্গঠন বাধাগ্রস্ত করা, মানুষকে মর্যাদা বা সুরক্ষা ছাড়াই ছেঁড়া তাঁবু এবং অনিরাপদ, ক্ষতিগ্রস্ত বাড়িতে বসবাস করতে বাধ্য করার প্রত্যক্ষ পরিণতি এটা।’

ফিলিস্তিনি আবহাওয়াবিদেরা জানান, শুক্রবার থেকে নতুন করে ঝড় শুরু হয়েছে এবং আরো কয়েক দিন অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

বাসাল সতর্ক করে বলেন, দুই বছরেরও বেশি সময় ধরে ইসরাইলি বোমাবর্ষণের ফলে বিশাল নগর এলাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। কোনো নিরাপদ বিকল্প না থাকায় অনেক পরিবার সমুদ্র উপকূলে তাদের তাঁবু স্থাপন করতে বাধ্য হয়েছে।

আরএ

নিষেধাজ্ঞাকে ফাঁকি দিয়ে মার্কিন ব্যাংকে ইরানের ৯ বিলিয়ন ডলার লেনদেন

জার্মানি মস্কোর বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করেছে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

‘ইরান আত্মসমর্পণ করবে—এটা অলীক স্বপ্ন’

‘রাশিয়াকে সাহায্য করতে নয়, নিজেদের স্বার্থেই তেল কেনে ভারত’

‘মুসলিমবিদ্বেষের নিকৃষ্ট প্রকাশ’, বেলজিয়ামে মসজিদে ঘৃণ্য আক্রমণ

আগ্নেয়গিরির প্রভাবে ইন্দোনেশিয়ার পাঁচ বিমানবন্দরে ৩ শতাধিক ফ্লাইট বন্ধ

লেবাননে ইসরাইলি হামলায় তিন বছরে নিহত প্রায় ৯ হাজার

মুসলিম ব্রাদারহুডসহ ইসলামি সংগঠন নিষিদ্ধ করতে চায় অস্ট্রিয়া

‘বোনেরা ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু’, নেপালের বন্যায় সামিরের আহাজারি

‘জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাসকে বয়কটের আহ্বান’