হোম > বিশ্ব

যুদ্ধের আগের মাত্রা ছাড়াল মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি

আল-জাজিরা

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে চার দিন যুদ্ধ শুরুর আগের গড় মাত্রা ছাড়িয়েছে।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের প্রাথমিক তথ্যের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২৪ সেপ্টেম্বর এবং ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর—এই চার দিনে মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেল রপ্তানি বেড়ে দৈনিক ১ কোটি ৯৫ লাখ থেকে ২ কোটি ২৫ লাখ ব্যারেলে পৌঁছায়।

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর আগের এক বছরে অঞ্চলটির তেল রপ্তানির গড় ছিল দৈনিক ১ কোটি ৮০ লাখ ব্যারেল।

কেপলারের তথ্য অনুযায়ী, ১ অক্টোবর মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানির সাত দিনের চলতি গড় ছিল দৈনিক ১ কোটি ৮৫ লাখ ব্যারেল। এই হিসাবের মধ্যে হরমুজ প্রণালি ও লোহিত সাগর দিয়ে তেল পরিবহন, বিভিন্ন টার্মিনাল থেকে রপ্তানি এবং ওমান সাগরে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরও ধরা হয়েছে।

মধ্যপ্রাচ্যে ট্যাংকারে হামলা বেড়ে যাওয়ার মধ্যেই তেল রপ্তানি বাড়ার এই তথ্য সামনে এল। জাহাজ চলাচলবিষয়ক গোয়েন্দা প্রতিষ্ঠান মেরিস্কসের তথ্য অনুযায়ী, এর মধ্যে হরমুজ প্রণালিতেই সাতটি হামলার ঘটনা ঘটেছে।

এদিকে ইউকেএমটিও জানিয়েছে, ২ অক্টোবর থেকে হরমুজ প্রণালি অথবা এডেন উপসাগরে প্রতিদিন অন্তত একটি করে হামলার ঘটনা ঘটেছে।

এএম

রিয়াদে হুথিদের হামলার নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি

হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত রিয়াদের সবচেয়ে উঁচু ভবন

রোহিঙ্গা গণহত্যার রায় নিয়ে এখনো ‘কোনো মন্তব্য’ করেনি মিয়ানমার

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় বিমা ক্ষতি প্রায় ২২ কোটি ডলার

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের পক্ষে সাফাই গেয়েছিলেন সু চি

গণহত্যার রায়ের পর বাংলাদেশ-গাম্বিয়া-ওআইসিকে ধন্যবাদ জানালেন রোহিঙ্গা নেতা

আইসিজের রায়কে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার আহ্বান জাতিসংঘের

গণহত্যার রায়, তবু অনিশ্চয়তায় রোহিঙ্গাদের জীবন

রোহিঙ্গা গণহত্যার রায়ে ১৫ বিচারপতি যেসব সিদ্ধান্ত দিলেন

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায়, কার্যকরের ক্ষমতা নেই আইসিজের