হোম > বিশ্ব

ড্রোন হামলার কারণে সংযুক্ত আরব আমিরাতের শাহ গ্যাস ফিল্ডের কার্যক্রম স্থগিত

আমার দেশ অনলাইন

ড্রোন হামলার কারণে সংযুক্ত আরব আমিরাতের শাহ গ্যাস ফিল্ডের কার্যক্রম স্থগিত

সংযুক্ত আরব আমিরাতের শাহ গ্যাসফিল্ডে গতরাতের ড্রোন হামলার পর সেটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। আবুধাবি থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই শাহ গ্যাস ফিল্ড বিশ্বের অন্যতম বৃহত্তম সাওয়ার গ্যাসক্ষেত্র হিসেবে পরিচিত।

এর পাশাপাশি ফুজাইরাহ বন্দরের তেল স্থাপনাগুলোতেও পুনরায় হামলা চালানো হয়েছে, ফলে সেখানেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ড্রোন হামলার কারণে ফুজাইরাহ বন্দরে তেল লোডিং কার্যক্রম দুইবার বন্ধ করতে হয়েছিল, তবে বর্তমানে তা আবার শুরু হয়েছে।

এই হামলাগুলোতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সরকারি গণমাধ্যম।

তবে একটি অজ্ঞাত প্রজেক্টাইল ফুজাইরাহ বন্দর থেকে ৪২ কিলোমিটার পূর্বে একটি তেলবাহী ট্যাংকারে আঘাত করেছে, এর ফলে জাহাজটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুইটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এসব ঘটনার ফলে সংযুক্ত আরব আমিরাতের দৈনিক তেল উৎপাদন অর্ধেক হয়ে গেছে।

এছাড়া হরমুজ প্রণালি বন্ধ থাকায় দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি তাদের উৎপাদন উল্লেখযোগ্য হারে কমাতে বাধ্য হয়েছে।

অবৈধ ইসরায়েলি বসতিগুলোর বিরুদ্ধে ফ্রান্স-যুক্তরাজ্যসহ ১২ দেশের বাণিজ্য নিষেধাজ্ঞা

তারেক রহমানের ভারত সফরের বিষয়ে নতুন কোনো তথ্য নেই: জয়সওয়াল

দিল্লিতে মদ্যপান ও চেঁচামেচির প্রতিবাদ করায় সঙ্গীতশিল্পীকে পিটিয়ে হত্যা

ইসরাইলের কৌশলগত বলয়ে ঢুকেছে গ্রিস, তুরস্কের সঙ্গে উত্তেজনায় নতুন মাত্রা

ভেনেজুয়েলার তেল চুক্তি কি গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা

গুগলের এআই সার্চের মুখে ওয়েবসাইটগুলোর ভবিষ্যৎ কী

বহুমুখী পররাষ্ট্রনীতির পথে তুরস্ক, মক্কা চুক্তি থেকে এসসিও-ন্যাটো

পূর্ণাঙ্গ মানুষ থেকে ন্যায়ভিত্তিক সমাজ, ন্যায়ই যেখানে সবকিছুর যোগসূত্র

লেবাননে ইসরাইলি হামলায় একই পরিবারের তিন প্রজন্ম নিহত

বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম, সরবরাহ সংকট তীব্র