হোম > বিশ্ব

পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ৯ সন্ত্রাসী নিহত

আতিকুর রহমান নগরী

ছবি: জিও নিউজ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় দুটি পৃথক অভিযানে ভারতীয় মদদপুষ্ট আল-খারিজির নয় সন্ত্রাসী নিহত হয়েছে। রোববার পাকিস্তানে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) একথা জানিয়েছে। ১৯ ডিসেম্বর ডেরা ইসমাইল খান এবং বান্নু জেলায় এই অভিযান চালানো হয়। খবর জিও নিউজের।

প্রতিবেদনে বলা হয়, ডেরা ইসমাইল খান জেলায় পরিচালিত প্রথম অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গোলাগুলির পর চারজন সন্ত্রাসী নিহত হয়। অন্যদিকে বান্নু জেলায় চালানো পৃথক অভিযানে আরও পাঁচজন সন্ত্রাসীকে হত্যা করে নিরাপত্তা বাহিনী।

আইএসপিআর জানিয়েছে, নিহত সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর হামলাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল। অভিযানের সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে এ অঞ্চলে আর কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কিনা, তা নিশ্চিত করতে স্যানিটাইজেশন অভিযান চলছে এলাকাটিতে।

ইসলামাবাদের অভিযোগ, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান শাসন ক্ষমতা দখলের পর থেকে, পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা তীব্রভাবে বেড়েছে, বিশেষ করে সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে।

আরএ

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান