হোম > বিশ্ব

রুশ বোমায় প্রাণ হারালেন ইউক্রেনের ১৩ নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় বোমা হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৩ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে শহরটিতে এ হামলা চালানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, আবাসিক ভবন ও বাণিজ্যিক স্থাপনা টার্গেট করে অন্তত দুটি গাইডেড এরিয়াল বোমা ফেলা হয়। এতে একটি বহুতল ভবনে আগুন ধরে যায়, পুড়ে যায় কয়েকটি গাড়ি।

এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, শহরে বিমান হামলার চেয়ে নৃশংস আর কিছু নেই, সাধারণ বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হবে জেনেও এই হামলা চালানো হয়েছে। সূত্র: রয়টার্স

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

বৈঠকে বসতে ইরানের অস্বীকৃতি দরকষাকষির কৌশল: ভ্যান্স

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলে মার্কিন নাগরিক গ্রেপ্তার

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২২