হোম > বিশ্ব

যে কারণে ইসরাইলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’ বর্জনের ঘোষণা দেন নেতানিয়াহু

আতিকুর রহমান নগরী

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির প্রভাবশালী দৈনিক পত্রিকা ‘হারেৎজ’ বর্জনের ঘোষণা দিয়েছেন। গাজা যুদ্ধে ‘শত্রুদের সমর্থনের’ অভিযোগে প্রভাবশালী এই দৈনিক পত্রিকাকে বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মিডল ইস্ট মনিটর। প্রতিবেদন অনুযায়ী, এ সিদ্ধান্তের আওতায় পত্রিকাটির সঙ্গে বিজ্ঞাপন ও সম্পাদকীয় সম্পর্ক ছিন্ন করা হয়েছে।

সরকারি ঘোষণায় বলা হয়েছে, আগামীতে সব মন্ত্রণালয়, সরকারি বিজ্ঞাপনী সংস্থা ও রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত কোম্পানিগুলোকে হারেৎজ এর সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়েছে। ২০২৪ সালের নভেম্বরে একটি সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে এই বর্জন কার্যকর হয়েছে।

ইসরাইল সরকারের দাবি, গাজা যুদ্ধ চলাকালে হারেৎজ এমন কিছু সম্পাদকীয় প্রকাশ করেছে যা ইসরাইলের বৈধতা ও আত্মরক্ষার অধিকারকে ক্ষতিগ্রস্ত করেছে। সরকার জানায়, যদি ইসরাইলের একটি সংবাদপত্র শত্রুদের সমর্থন করে এবং আন্তর্জাতিকভাবে ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানায়, তাহলে সে ধরনের পরিস্থিতি তারা মেনে নেবে না।

এদিকে, ইসরাইলের অ্যাটর্নি জেনারেল নতুন বিধিনিষেধ নিয়ে সতর্কতা প্রকাশ করেছেন, যা দেশটির সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি জানিয়েছেন, এতে সংবাদমাধ্যমের কার্যক্রমে বাণিজ্যিক ও রাজনৈতিক হস্তক্ষেপের ঝুঁকি বাড়বে।

এসআর

ইরান সম্পর্কে ভুল ধারণা কেন বিপজ্জনক

সুর নরম করলে ট্রাম্পকে আরেকবার সুযোগ দেবে ইরান

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সম্মত পাকিস্তান-মালদ্বীপ

নেতানিয়াহুকে ঠেকাতে এবার ‘অবশ্যই’ ভোট দেবেন ফিলিস্তিনিরা

ইউরোপে বিক্ষোভকারীদের ওপর বাড়ছে গোয়েন্দা নজরদারি

জার্মানিতে ইরানি ব্যাংকের লাইসেন্স বাতিল

মামদানির ঘনিষ্ঠ কংগ্রেস প্রার্থীকে আটক করল ইসরাইল

সিরিয়ার বিজয় স্মরণ করা হবে প্রজন্ম থেকে প্রজন্মে

৩৬৫ ট্রিলিয়ন ডলার ঋণের কবলে বিশ্ব, বাড়ছে সুদের বোঝা

লিবিয়ার পার্লামেন্টের অনুমোদনকে স্বাগত জানালেন এরদোয়ান