হোম > বিশ্ব

আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের তালেবান সরকাকে রাশিয়ার স্বীকৃতি আঞ্চলিক সহযোগিতার দুয়ার খুলে দিয়েছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ। গত জুলাই মাসে আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় রাশিয়া। আফগানিস্তানের বিষয়ে রাশিয়ার অবস্থানকে স্বাগত জানিয়েছে আফগান সরকার। খবর টোলো নিউজের।

রাশিয়া-আফগানিস্তানের সম্পর্ক নিয়ে ল্যাভরভ বলেন, আফগানিস্তানকে রাশিয়ার আনুষ্ঠানিক স্বীকৃতি আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতার পথ প্রশস্ত করেছে।

কাবুলের বিষয়ে রাশিয়ার অবস্থানকে স্বাগত জানিয়েছে আফগানিস্তান। তালেবান সরকার বলছে, আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ আঞ্চলিক স্থিতিশীলতায় অবদান রাখবে।

অন্যান্য দেশগুলোকেও আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি বলেন, ‘আফগানিস্তানের বিষয়ে রাশিয়ার অবস্থান প্রশংসনীয়। আঞ্চলিক সহযোগিতা স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে সহায়তা করে। আমরা সকল দেশকে এই সাহসী পদক্ষেপ নেয়ার আহ্বান জানাই। রাশিয়ার স্বীকৃতির ফলে ইতিবাচক সম্পৃক্ততা তৈরি হয়েছে।’

রাজনৈতিক বিশ্লেষক নাজিবুল্লাহ হোতাক বলেন, ‘রাশিয়া একটি আঞ্চলিক পরাশক্তি। এই দেশের সঙ্গে সকল ক্ষেত্রে সম্পর্ক জোরদার করলে মধ্য এশিয়াসহ অন্যান্য দেশগুলো আফগানিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক সম্প্রসারণে উৎসাহিত হতে পারে।’

রাশিয়া একমাত্র দেশ যারা গত ৪ জুলাই আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে।

আরএ

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স