হোম > বিশ্ব

ইরান যুদ্ধে নিরপেক্ষ থাকায় জিনপিং ও পুতিনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধে নিরপেক্ষ থাকায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা দমনের বিষয়ে তার প্রচেষ্টায় তারা বাধা দেননি।

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক সই হওয়ার পর ট্রাম্প বলেন, ‘আমি শুধু তাদের ধন্যবাদ জানাতে চাই, কারণ তাদের জন্য পরিস্থিতি আরো উন্নত হয়েছে।’

ফ্রান্সের এভিয়ান-লে-বেঁ-তে অনুষ্ঠিত জি-৭ সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, এই সংঘাত থেকে দূরে থাকার জন্য তিনি জিনপিং ও পুতিনের প্রতি কৃতজ্ঞ।

ট্রাম্প বলেন, ‘আমি চীনের প্রেসিডেন্ট জিনপিংকে ধন্যবাদ জানাতে চাই। আমি তার সঙ্গেই ছিলাম। তিনি নিরপেক্ষ, সম্পূর্ণ নিরপেক্ষ ছিলেন এবং আমি এর প্রশংসা করি। আমি ভ্লাদিমির পুতিনকেও ধন্যবাদ জানাতে চাই; তিনি খুবই নিরপেক্ষ ছিলেন। তারা আমাদের জন্য পরিস্থিতি আরো অনেক কঠিন করে তুলতে পারতেন।’

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

যুদ্ধের শুরুতেই ইরানের ৩ পাইলটকে আটক করে কাতার

‘আজান আমেরিকান সংস্কৃতির অংশ নয়’

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারে মিশর, জানালেন এরদোয়ান

মানসিক বিপর্যয়ের মুখে ৫ হাজার মার্কিন সেনা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন ফিলিস্তিনপন্থি ওকাসিও-কর্টেজ!

পলাতক হাসিনা ও আ.লীগ নেতাদের মধ্যে তীব্র অন্তর্দ্বন্দ্ব

মধ্যপ্রাচ্যে নতুন জোট, নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে ভারতের

যুদ্ধ শেষ করতে উত্তর কোরিয়ার প্রতি দক্ষিণের আহ্বান

ঢাকায় পাকিস্তান ও ভারতের স্বাধীনতা দিবস উদযাপন

যুক্তরাষ্ট্রকে দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধ করতে হবে : চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়