হোম > বিশ্ব

ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ১৬

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় রাত ৮টা ৩৬ মিনিটের দিকে প্রাদেশিক রাজধানী মানাডোর একটি বৃদ্ধাশ্রমে আগুন লাগে। খবর বার্তা সংস্থা সিনহুয়ার।

পোলদা সুলুতের জনসংযোগ কর্মকর্তা আলমসিয়াহ পি. হাসিবুয়ান জানান, উত্তর সুলাওয়েসি আঞ্চলিক পুলিশের হাসপাতালে লাশ শনাক্ত করার কাজ চলছে।

পুলিশ জানায়, আগুন লাগার পরপরই দমকল বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। তাদের চেষ্টায় রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে।

আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি, তবে পুলিশ ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছে। মানাদো ফায়ার সার্ভিস বিভাগের প্রধান জিমি রতিনসুলু জানিয়েছেন, অগ্নিকাণ্ডের শিকার ও বৃদ্ধনিবাস ভবনটিতে যারা ছিলেন, তাদের বেশিরভাগই বয়সজনিত কারণে শারীরিকভাবে দুর্বল। আগুন লাগার পর ভবনটিতে আটকা পড়েছিলেন তারা।

আরএ

এআই দিয়ে ভুয়া ছবি-ভিডিও বানিয়ে যুদ্ধের সাফল্য দেখাচ্ছে যুক্তরাষ্ট্র: ইরান

লেবাননের হাসপাতালে হামলার দায় স্বীকার করল ইসরাইল

ভারতে পার্কিংয়ে নামাজ পড়ায় মুসলিম রাজনৈতিক নেতার বিরুদ্ধে মামলা

ইরান যুদ্ধের মোড় ও ট্রাম্পের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবে মধ্যবর্তী নির্বাচন

জার্মানির পূর্বাঞ্চলে ভোট, ইতিহাস গড়ার পথে কট্টর ডানপন্থি দল এএফডি

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে ইরান বলল, সবে শুরু করলাম

কক্ষপথ জয় জার্মান রকেটের, ইউরোপের ইতিহাসে নতুন অধ্যায়

ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি প্রচেষ্টার নিন্দা ৮ মুসলিম দেশের

গাজা যুদ্ধে ইসরাইলকে সহায়তা করছে মাইক্রোসফট, ১২৫ মিলিয়ন ডলারের চুক্তি

ব্রিটেনে নাইজেল ফারাজকে কর্মহীন শ্রমিকদের সমর্থন