হোম > বিশ্ব

ইউরোপের তিন দেশ থেকে দূতদের ডেকে পাঠালো ইরান

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত

ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যেগের প্রেক্ষিতে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি থেকে নিজ নিজ রাষ্ট্রদূতদের পরামর্শের জন্য দেশে ফিরিয়ে এনেছে তেহরান।

শনিবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যমআল-আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তিনটি ইউরোপীয় দেশের দায়িত্বজ্ঞানহীন আচরণের জেরে তাদের রাজধানী থেকে ইরানের রাষ্ট্রদূতদের তেহরানে ডেকে পাঠানো হয়েছে।

যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি গত মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি দেওয়ার পর এই প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে তারা ইরানের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেছে।

ইরানের ওপর জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা কয়েকদিনের মধ্যে কার্যকর হবে। এর আওতায় ইরানের পরমাণু, সামরিক, ব্যাংকিং এবং নৌ পরিবহন খাতে বৈশ্বিক সহযোগিতা নিষিদ্ধ হবে। এরইমধ্যে তেহরানের খোলা বাজারে ইরানি মুদ্রা রিয়াল রেকর্ড দরপতনের মুখে পড়েছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ইরানের কিছু স্থাপনায় এই সপ্তাহে আবার পরিদর্শন শুরু হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে পরিদর্শন হয়েছে কিনা, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

রাশিয়ার মস্কো শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাটমিক উইক ফোরামে ইরানের পারমাণবিক প্রধান মোহাম্মদ এসলামি জাতিসংঘ পরমাণু সংস্থাকে তীব্র সমালোচনা করে বলেন, ইরানি পরমাণু স্থাপনায় হামলা নিয়ে তারা কোনো নিন্দা পর্যন্ত জানায়নি।

ইরান যুদ্ধের এক সপ্তাহে মধ্যপ্রাচ্যে ১৯০ শিশুর মৃত্যু: ইউনিসেফ

ট্রাম্পের শান্তি বোর্ডে অংশগ্রহণ স্থগিত করল ইন্দোনেশিয়া

আমিরাত ও কুয়েতে রাডার সিস্টেম-জ্বালানি সংরক্ষণাগার-রানওয়ে ধ্বংস

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ, যে কথা হলো

সীমিত আকারে ফ্লাইট চালু করছে কাতার

ইসরাইলে একের পর এক হামলা ইরানের, আশ্রয়কেন্দ্রে লাখ লাখ মানুষ

ইরানে হামলা শুরুর ঘণ্টা তিনেকের মধ্যে পাল্টা হামলার শিকার হয় যুক্তরাষ্ট্র

দুবাই ও মানামায় বিস্ফোরণের শব্দ, সতর্কতা সাইরেন

মিত্রদের সাহায্য করতে চীন কতটা সক্ষম

ইরান যুদ্ধ নিয়ে দোলাচালে চীন