মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। মঙ্গলবার রাতে হরমুজ প্রণালি ও ইরানের উপকূলীয় এলাকার কাছে কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সাত ঘণ্টাব্যাপী এই অভিযানে ‘মার্কিন যুদ্ধবিমান, ড্রোন ও নৌযানগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌ সক্ষমতা এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে সুনির্দিষ্ট হামলা করেছে।’
সেন্টকমের দাবি, সর্বশেষ হামলার লক্ষ্য ছিল হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা চালানোর সক্ষমতা দুর্বল করে দেয়া।
তারা আরো জানায়, এই পদক্ষেপটি এমন এক দিনে নেওয়া হয়েছে যেদিন মার্কিন বাহিনী ইরানের বন্দর ও উপকূলীয় এলাকা থেকে যাতায়াতকারী জাহাজগুলোর বিরুদ্ধে নৌ অবরোধ পুনরায় শুরু করেছে।
সূত্র: আল জাজিরা
আরএ