হোম > বিশ্ব

মার্কিন-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

বাণিজ্য ডেস্ক

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার অচলাবস্থার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চলে উভয় দেশের সামরিক তৎপরতা দাম বাড়ার আরেকটি বড় কারণ।

বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। খবর রয়টার্সের।

প্রতিবেদন অনুযায়ী, গতকাল লেনদেনের শুরুতে ব্রেন্ট ফিউচার তেলের দাম ব্যারেল প্রতি ২৩ সেন্ট বা দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭০ দশমিক ৫৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৫ সেন্ট বা দশমিক চার শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৬৫ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে।

গত বুধবারও উভয় সূচকে তেলের দাম চার শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছিল, যা গত ৩০ জানুয়ারির পর সর্বোচ্চ। চলমান উত্তেজনার কারণে সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকিতে ব্যবসায়ীরা এ মূল্য নির্ধারণ করেছেন।

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স