হোম > বিশ্ব

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

ফাইল ছবি

আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় কাবুল ব্যাংকের একটি শাখার সামনে এই বিস্ফোরণ ঘটে। তবে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। এ হামলায় ব্যাংকের নিরাপত্তাকর্মী, বেসামরিক নাগরিক এবং আফগানিস্তান নিয়ন্ত্রিত তালেবান গোষ্ঠীর এক সদস্যসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আত্মঘাতী বোমা হামলাকারীও বিস্ফোরণে নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

কুন্দুজ প্রদেশের পুলিশের মুখপাত্র জুমাদিন খাকসার জানিয়েছেন, ঘটনার কারণ অনুসন্ধান ও অপরাধীদের ধরতে পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী একসঙ্গে কাজ শুরু করেছে। তদন্তে ২০২১ সালের আগস্টে আমেরিকা আফগানিস্তান থেকে তাদের বাহিনী প্রত্যাহার করে নেওয়ার পর এবং সমর্থিত সরকারকে তালেবানরা উৎখাত করার পর থেকে আফগানিস্তানে বোমা বিস্ফোরণ এবং আত্মঘাতী হামলার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে।

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে