হোম > বিশ্ব

ট্রাম্পের প্রশংসা করলেন বাইডেন

আতিকুর রহমান নগরী

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলি বন্দিদের মুক্তির বিষয়টি স্বাগত জানিয়েছেন এবং ‘যুদ্ধবিরতি চুক্তি সফলভাবে সম্পন্ন করার’ জন্য ট্রাম্প প্রশাসনের প্রশংসা করেন তিনি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জো বাইডেন এ প্রশংসা করেন ।

পোস্টে জো বাইডেন লেখেন—‘আমি গভীরভাবে কৃতজ্ঞ ও স্বস্তিবোধ করছি যে আজকের এই দিনটি অবশেষে এসেছে।’

‘জীবিত ২০ জন ইসরাইলি বন্দি, যারা অকল্পনীয় নরকযন্ত্রণা ভোগ করেছেন এবং অবশেষে তাদের পরিবার ও প্রিয়জনদের সঙ্গে পুনর্মিলিত হয়েছেন এবং গাজার সেই বেসামরিক মানুষরা, যারা অপরিমেয় ক্ষতির মুখোমুখি হয়েছেন এবং এখন অবশেষে তাদের জীবন পুনর্গঠনের সুযোগ পাচ্ছেন—তাদের সবার জন্য আমি আনন্দিত,’ যোগ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

পোস্টে বাইডেন আরও লেখেন—‘এখন, যুক্তরাষ্ট্র ও বিশ্বের সমর্থনে, মধ্যপ্রাচ্য এমন এক শান্তির পথে এগোচ্ছে যা আমি আশা করি দীর্ঘস্থায়ী হবে — এমন এক ভবিষ্যতের দিকে, যেখানে ইসরাইলি ও ফিলিস্তিনিরা সমানভাবে শান্তি, মর্যাদা ও নিরাপত্তা উপভোগ করবে।’

এদিকে সোমবার ইসরাইলি সামরিক বাহিনীর হাতে বিভিন্ন সময় আটক ১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের কারা কর্তৃপক্ষ। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইতোমধ্যে বন্দিদের স্থানান্তরিতও করা হয়েছে বলে জানিয়েছে তারা।

ফিলিস্তিনি বন্দিদের দুটি দলে ভাগ করে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে একটি দলকে ইসরাইলের ওফের কারাগার থেকে বের করে অধিকৃত পশ্চিম তীরে স্থানান্তর করা হয়।

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের স্থাপনায় ব্যাপক ক্ষতির চিত্র

সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি কূটনৈতিক সমাধানেও আগ্রহী ইরান: আরাগচি

বসনিয়ার কসাই ম্লাদিচের বীরোচিত শেষকৃত্য, জাতিসংঘের উদ্বেগ

সৌদি আরবে হামলা হলেও মক্কা চুক্তি সক্রিয় হয়নি কেন

ইরানি দূতাবাসের কর্মকর্তাকে দেশ ছাড়ার নির্দেশ দিল সুইডেন

ইউরোপকে লাভরভের হুঁশিয়ারি, রাশিয়ায় হামলা হলে যুদ্ধ হবে সংক্ষিপ্ত

সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৬৭

সৌদির তেল স্থাপনা ও বিমানঘাঁটিতে হামলার দাবি হুথিদের

জিন্নাহর সমাধিসৌধে বাংলায় খোদাই করা জন্ম ও মৃত্যুতারিখ

ইসরাইলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে হবে: ব্রিটিশ ট্রেড ইউনিয়ন