হোম > বিশ্ব

পারমাণবিক শক্তি বাড়ানো রাশিয়ার অগ্রাধিকার: পুতিন

আমার দেশ অনলাইন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পারমাণবিক শক্তি বাড়ানো তাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন। পুতিন এক ভিডিও বার্তায় বলেন, পারমাণবিক শক্তির উন্নয়ন রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে। খবর আল আরাবিয়ার।

রোববার দেওয়া বার্তায় পুতিন বলেন, পারমাণবিক শক্তি উন্নয়ন রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত, কার্যকর কৌশলগত প্রতিরোধ শক্তি বৃদ্ধি এবং বিশ্বে শক্তির ভারসাম্য নিশ্চিত করবে। এখন এটি অন্যতম প্রধান অগ্রাধিকার।

ভাষণে রাশিয়ার সেনাবাহিনী ও নৌবাহিনীকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন পুতিন। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সব শাখা উন্নত করা হবে, যার মধ্যে রয়েছে তাদের যুদ্ধ প্রস্তুতি এবং সব পরিস্থিতিতে এমনকি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও কাজ করার ক্ষমতা।

বিশ্বের দুই প্রধান পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া ও যুক্তরাষ্ট্র এ মাসের শুরুতে ‘নিউ স্টার্ট চুক্তির’ মেয়াদ শেষ হওয়ার পর আর নবায়ন করেনি। তবে রাশিয়া জানিয়েছে, তারা কৌশলগত পারমাণবিক সক্ষমতার জন্য দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে।

এক লাফে জ্বালানি তেলের দাম বাড়ল ৪ শতাংশ

উপসাগরীয় অঞ্চল থেকে ব্রিটেন, সব জায়গায় পিছু হটছে যুক্তরাষ্ট্র

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মজুত নিয়ে আপস করবে না ইরান

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

হরমুজের সাত দিনের পরিকল্পনা নিয়ে মার্কিন জবাব পর্যালোচনা করছে ইরান

জার্মানিতে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার আশঙ্কা, ইসরাইলের সতর্কবার্তা

হুথিদের হামলা ঠেকাতে সৌদিকে সহায়তার উপায় খতিয়ে দেখছে তুরস্ক

সাত মাস পর ইরানের সঙ্গে সরাসরি বিমান চলাচল চালু করল ইরাক

মার্কিন সামরিক ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি: আরাগচি

সমসাময়িক সাহিত্যে প্রাচীন ঐতিহ্য নতুন করে ফুটিয়ে তুলে অ্যানি কারসনের নোবেল