হোম > বিশ্ব

বাংলাদেশের বাঁধ ঘিরে তৎপর ভারত

আন্তর্জাতিক ডেস্ক

ফাইল ছবি

মুহুরি নদীর ধারে বাংলাদেশের বাঁধ নিয়ে ভারত উদ্বিগ্ন। সম্প্রতি বিলোনিয়া সীমান্তে উচ্চ পদস্থ ভারতীয় প্রতিনিধিদল ত্রিপুরার বিলোনিয়া পরিদর্শন করেছে। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

গতকাল রোববার ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত শহর বিলোনিয়া পরিদর্শন করেছে ভারতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। মুহুরি নদীর ধারে বাংলাদেশের তৈরি করা একটি নতুন বাঁধের ফলে ভারতীয় অঞ্চলের সম্ভাব্য প্রভাব সরেজমিনে দেখতে ও মূল্যায়ন করতেই তারা পরিদর্শনে গিয়েছিলেন বলেও এতে দাবি করা হয়েছে।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা রাজ্যের গণপূর্ত (পিডব্লিউডি) বিভাগের সচিব কিরণ গিট্টে। তিনি বিলোনিয়া শহর ও আশপাশের সীমান্ত এলাকাগুলো ঘুরে দেখেন, স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বিলোনিয়া পৌরসভার চেয়ারম্যানও ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

পরিদর্শনের পর কিরণ গিট্টে জানান, দক্ষিণ ত্রিপুরার সদর বিলোনিয়া এবং আশপাশের গ্রামগুলোকে সুরক্ষা দিতে ভারত সরকার নিজেও বাঁধ নির্মাণ এবং অন্যান্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করছে। তিনি বলেন, ‘চলতি বছরের জুন মাসের মধ্যেই মেরামত ও নির্মাণের সব কাজ শেষ হবে। কাজ চলবে ২৪ ঘণ্টা ধরে।’

তিনি আরো জানান, দক্ষিণ ত্রিপুরা জেলায় কাজের পরিমাণ অনেক বেশি হওয়ায় অতিরিক্ত পাঁচজন প্রকৌশলী সেখানে নিয়োগ দেওয়া হবে। ২০২৪ সালের আগস্টে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মুহুরি নদীর পাড় ঘেঁষে নির্মিত বহু বাঁধ ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। সরকার ইতোমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় ৪৩টি ক্ষতিগ্রস্ত স্থান চিহ্নিত করেছে, যার মধ্যে দক্ষিণ ত্রিপুরাও রয়েছে।

এই প্রকল্পের সঙ্গে জড়িত কাজ খুব শিগগিরই শুরু হবে বলে জানান গিট্টে। পরিদর্শনের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এনডিটিভি বলছে, দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া শহরের বিপরীতে বাংলাদেশের নির্মিত নতুন বৃহৎ বাঁধটি নিয়ে ভারতীয় সীমান্তবাসীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের আশঙ্কা, বর্ষা মৌসুমে নদীর পানি বাড়লে এই বাঁধ ভারতের অভ্যন্তরীণ গ্রামগুলোতে জলাবদ্ধতা বা বন্যা সৃষ্টি করতে পারে।

বিলোনিয়া পৌর এলাকা, বল্লামুখ, ঈশান চন্দ্রনগরসহ দক্ষিণ ত্রিপুরার একাধিক গ্রামের বাসিন্দারা এই নতুন বাঁধের কারণে ঝুঁকির মধ্যে রয়েছেন বলে তারা মনে করছেন।

এর আগেও উত্তর ত্রিপুরার উনাকোটি জেলার সীমান্তবর্তী এলাকায় একইভাবে বাংলাদেশের পক্ষ থেকে বাঁধ নির্মাণ করা হয়েছিল। সেই বাঁধের কারণে বর্ষার সময় কৈলাশহর শহর ও আশপাশের গ্রামগুলোতে প্লাবনের আশঙ্কা বাড়ছে বলেও দাবি করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

এমএস

মিয়ানমারে প্রেসিডেন্ট হচ্ছেন গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা

ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আরো হামলার হুমকি ট্রাম্পের

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য

কঙ্গোতে ভয়াবহ হামলায় নিহত অন্তত ৪৩

পারস্য উপসাগরে ‘শত্রুপক্ষের’ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিনের ব্যয় কত

ইরানে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে তরুণের মৃত্যুদণ্ড কার্যকর, এনজিওর নিন্দা

মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জ বরখাস্ত

আমি যা বলব, ইসরাইল সেটাই করবে: ট্রাম্প

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে অপসারণ করলেন ট্রাম্প