হোম > বিশ্ব

হুথিদের মোকাবিলায় সৌদিতে টাইফুন যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরান সমর্থিত হুথিদের হামলার মুখে সৌদি আরবের সুরক্ষায় টাইফুন যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং এ কথা জানান।

সৌদিতে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। স্ট্রিটিং জানান, আকাশপথে হামলার হুমকি মোকাবিলা এবং সৌদি আরবের শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করতে দেশটিতে রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) টাইফুন যুদ্ধবিমান, পরিবহন বিমান ও সামরিক উপদেষ্টা পাঠাচ্ছে যুক্তরাজ্য।

একই সঙ্গে তিনি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান।

আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এ সামরিক সরঞ্জাম মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য । এদিকে, দেশটিতে প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি এবং জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়েও বিতর্ক চলছে।

সম্প্রতি ইয়েমেনের ইরান সমর্থিত হুথি ও সৌদির মধ্যে উত্তেজনা বেড়েছে। একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে দুই পক্ষ।

সূত্র: আলজাজিরা

আরএ

সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

সিনাই বলে কিছু থাকবে না, মিশরকে ইসরাইলি মন্ত্রীর হুমকি

সমৃদ্ধ ইউরেনিয়ামের এক কণাও দেশের বাইরে যাবে না: ইরান

মোদির ছবি যুক্ত করে রাবনের কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ

মিয়ানমারের ব্যাপারে নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, কীসের ইঙ্গিত

ইউরোপজুড়ে উগ্রপন্থার উত্থান, দুর্বল হচ্ছে মধ্যপন্থি রাজনীতি

যুক্তরাষ্ট্র-ইরান সংকটে লাভবান হচ্ছে যারা

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য জরুরি: মার্কো রুবিও

বিশ্বজুড়েই কেন রাজপথে তরুণেরা, ছড়াচ্ছে প্রতিবাদের ঢেউ

সৌদি আরবকে সুরক্ষায় নতুন প্রতিরক্ষা অভিযান