হোম > বিশ্ব

নেতানিয়াহুর তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার সোশ্যাল মিডিয়ায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে ‘দুর্বল রাজনীতিবিদ’ হিসেবে অভিহিত করার পর এর তীব্র সমালোচনা করেছে দেশটি। বুধবার অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেন, 'এটি একজন হতাশ নেতার রাগের বহিঃপ্রকাশ।'

বুধবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে 'ইসরাইলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা দুর্বল নেতা' বলে কতাক্ষ করেন নেতানিয়াহু। তিনি এমন সময় এই মন্তব্য করেন, যখন এক কট্টর ডানপন্থি ইসরাইলি নেতার ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া।

টনি বার্ক আরও বলেন, 'আপনি কত মানুষকে বোমা ফেলে মারতে পারেন বা কত শিশুকে অভুক্ত রেখতে পারেন - এর মাধ্যমে পরিমাপ করা যায় না। আমরা যা দেখছি ইসরাইলের যে পদক্ষেপই নিচ্ছে, ক্রমাগত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এটি তাদের নিজেদের জন্যেও ক্ষতিকর।'

নেতানিয়েহুর মন্তব্যের পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, 'অন্যান্য নেতাদের সম্পর্কেও তার (নেতানিয়াহুর) একই রকম মন্তব্য আছে। আমি এই বিষয়গুলোকে ব্যক্তিগতভাবে নেই না, সব দেশের নেতাদের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ করি।'

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের আগে তিনি নেতানিয়াহুকে বিষয়টি জানিয়েছিলেন এবং রাজনৈতিক সমাধানের সুযোগ দিয়েছিলেন বলেও জানান আলবানিজ।

ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী, ১৯৫০-এর দশকে অস্ট্রেলিয়া ছিল 'হলোকাস্ট' থেকে পালিয়ে আসা ইহুদিদের জন্যে একটি নিরাপদ আশ্রয়স্থল। একসময় ইসরায়েলের বাইরে সবচেয়ে বেশি হলোকাস্ট-উত্তর ইহুদি জনগোষ্ঠীর আবাসস্থল ছিল মেলবোর্ন শহর।

গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এরপর ক্ষুব্ধ হয়ে ওঠেন নেতানিয়াহু। ফ্রান্স, কানাডা ও যুক্তরাজ্যও একই ধরনের ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তের পর থেকে ৯ দিনের ব্যবধানে দেশহুলোর মধ্যে সম্পর্কের দ্রুত অবনতি ঘটে।

সোমবার নেতানিয়াহু সরকারের কট্টর ডানপন্থি নেতা সিমচা রথমম্যানের ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া। এর পরদিন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত অস্ট্রেলিয়ার কূটনীতিকদের ভিসা বাতিল করে ইসরাইল।

এরপর নেতানিয়াহু তার এক্স-এর এক পোস্টে বলেন, 'ইতিহাস আলবানিজকে মনে রাখবে একজন দুর্বল নেতা হিসেবে, যিনি ইসরাইলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং অস্ট্রেলিয়ার ইহুদিদের পরিত্যাগ করেছেন।'

গাজায় চলমান যুদ্ধের কারণে ইসরাইল ক্রমশ আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে। জাতিসংঘ-সমর্থিত বিশেষজ্ঞরা বলেন, চলমান গণহত্যার মধ্যে গাজায় 'ভয়াবহ দুর্ভিক্ষের সম্ভাবনা রয়েছে'।

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০০

ইরানের সঙ্গে যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ২০০

যুক্তরাজ্যের উৎসাহের সঙ্গে যুদ্ধে অংশ নেওয়া উচিত ছিল: ট্রাম্প

খামেনির নিয়োগকৃত কর্মকর্তাদের যে নির্দেশনা দিলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা

নিপীড়কদের কাছে হার মানবে না ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না জার্মানি: চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস

যুক্তরাষ্ট্রের শিল্পপ্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি আইআরজিসির, কর্মীদের এলাকা ছাড়ার আহ্বান

হরমুজ প্রণালীর সংকটে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে অন্তত ৬০ শতাংশ

ইসরাইলে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবনে আগুন, আহত ৩