হোম > বিশ্ব

চার মাসের মধ্যে সর্বনিম্নে জ্বালানি তেলের দাম

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১ শতাংশেরও বেশি কমে গত চার মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে মার্কিন শীর্ষ নেতৃত্বের ইতিবাচক মন্তব্যের কারণেই এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১ ডলার ৩৮ সেন্ট বা ১ দশমিক ৮৯ শতাংশ কমে ৭১ ডলার ৫৭ সেন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম প্রতি ব্যারেল ৯২ সেন্ট বা ১ দশমিক ৩২ শতাংশ কমে বিক্রি হচ্ছে ৬৮ ডলার ৫৮ সেন্টে। উভয় বেঞ্চমার্কেরই এই দরপতন গত মার্চের পর সবচেয়ে সর্বনিম্ন সমাপনী মূল্য।

বাজার বিশ্লেষকেরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক কিছু মন্তব্য এই দরপতনের পেছনে প্রধান অনুঘটক হিসেবে কাজ করেছে।

এর আগে এক বিবৃতিতে ট্রাম্প ইরান ও আমেরিকার মধ্যকার আলোচনা ‘খুব ভালো’ চলছে বলে উল্লেখ করেন এবং প্রায় একই সুরে ভ্যান্স জানান যে এই আলোচনা ‘অত্যন্ত চমৎকার’ অগ্রগতির দিকে যাচ্ছে। দুই দেশের মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনা হ্রাসের এই ইতিবাচক সংকেত সরাসরি প্রভাব ফেলেছে বৈশ্বিক তেলের বাজারে, যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ নিয়ে উদ্বেগ কমেছে এবং তেলের দাম দ্রুত নিম্নমুখী হয়েছে।

সূত্র: আলজাজিরা

এএম

বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু

ইসরাইলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারালেন নেতানিয়াহু, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা

নভেম্বরে ইন্ডিয়া জোটের সমাবেশ, সমর্থন জানাল ককরোচ পার্টি

নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

উত্তরপ্রদেশ ও আসামের মডেলে কি ‘এনকাউন্টার রাজ্য’ হয়ে উঠছে পশ্চিমবঙ্গ

স্পেনে দুই হাই-স্পিড ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

ইসরাইলের নির্বাচনে মুসলিম দলগুলোর আকাশচুম্বী সাফল্য, কেন বাড়ছে গুরুত্ব

নেতানিয়াহু ও গাদি আইজেনকোট যে ৫ নীতিতে একমত

নেতানিয়াহুর জোটের সম্ভাব্য আসন ৫৪, বিরোধীদের ৪৯, আরব দলগুলোর ১৯

স্পেনে দ্রুতগামী দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ১০